বিশ্ব

পারমাণবিক স্থাপনাগুলোতে মারাত্মক ক্ষতির কথা স্বীকার ইরানের

  • 4:43 am - June 28, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ছবি: এএফপি

মেলবোর্ন, ২৮ জুন— ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্বীকার করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় দেশের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলিতে ‘উল্লেখযোগ্য ও মারাত্মক ক্ষতি’ হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন প্রতিবেদন প্রকাশ করে ব্রটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

আরাগচি জানান, ইরানের পারমাণবিক শক্তি সংস্থা ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ করছে। তবে এর আগেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই দাবি করেছিলেন, এই হামলা দেশটির পারমাণবিক কর্মসূচিকে ব্যাহত করতে পারেনি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, তিনটি প্রধান পারমাণবিক স্থাপনাকে যুক্তরাষ্ট্র ‘সম্পূর্ণ ধ্বংস’ করেছে। কিন্তু খামেনেই সেই দাবিকে ‘অতিরঞ্জিত’ বলে উড়িয়ে দিয়ে বলেন, এই হামলা কোনো বাস্তব অর্জন আনতে পারেনি এবং ইরান এই সংঘাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জয়ী হয়েছে।

তবে আরাগচির বক্তব্যে স্পষ্ট হয়েছে, বাস্তবে ক্ষতির মাত্রা অনেক বেশি। তিনি আরও জানান, পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় কোনো আলোচনার পরিকল্পনা নেই।

প্রতিবেদন অনুসারে, ইসরায়েলের আগ্রাসনের পরই ইরান ষষ্ঠ দফার আলোচনায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়।

তিনি বলেন, “ইরানি জনগণের স্বার্থ বিবেচনায় আমাদের কূটনৈতিক পন্থা নতুন আকার নিচ্ছে।” তবে নতুন এই কূটনৈতিক রূপ কী হতে পারে, তা ব্যাখ্যা করেননি তিনি।

এদিকে, যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে ট্রাম্প প্রশাসন ৩০ বিলিয়ন ডলারের একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে সহায়তা, নিষেধাজ্ঞা শিথিলকরণ ও রুদ্ধ তহবিল মুক্ত করার প্রস্তাব দিয়েছে।

তবে বুধবার ইরানের পার্লামেন্ট আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ)-র সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধে একটি বিল পাস করেছে।

এই বিল কার্যকর হলে পরিদর্শকরা আর ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে প্রবেশাধিকার পাবেন না।

ইসরায়েল দাবি করছে, ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করছে। যদিও ইরান বারবার বলেছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শান্তিপূর্ণ উদ্দেশ্যে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং ফোরদো, নাতাঞ্জ এবং ইস্পাহান শহরে তিনটি স্থাপনায় বোমা হামলা চালায়।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, “এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছর পেছনে ঠেলে দিয়েছে।”

তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একটি ফাঁস হওয়া অভ্যন্তরীণ প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলা প্রকৃতপক্ষে মাত্র কয়েক মাসের জন্য ইরানের কর্মসূচিকে স্থগিত করেছে।

 

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au