লিড নিউজ

একদিকে গাজাবাসীকে এলাকা ছাড়ার নির্দেশ, অন্যদিকে যুদ্ধ বন্ধের আহ্বান

  • 7:15 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার

গাজা ইস্যুতে একইদিনে বিপরীতমুখী বার্তা দিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। রবিবার (২৯ জুন) ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে; অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় যুদ্ধ থামিয়ে জিম্মিদের মুক্ত করার আহ্বান জানিয়েছেন।

ইসরায়েলি বাহিনী সামাজিক মাধ্যমে ও বার্তা পাঠিয়ে গাজার উত্তরাঞ্চলের বাসিন্দাদের খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় চলে যেতে বলেছে, যেটিকে তারা ‘মানবিক এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। যদিও ফিলিস্তিনি ও জাতিসংঘ কর্মকর্তারা বলছেন, গাজার কোথাও আর বাস্তবে নিরাপদ নয়।

ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজার উত্তরাঞ্চলে সন্ত্রাসী সংগঠন ধ্বংসে চূড়ান্ত ও তীব্র অভিযান চালানো হবে, যা আরও পশ্চিমের শহরকেন্দ্র পর্যন্ত বিস্তৃত হতে পারে।

রবিবারই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সেনাবাহিনীর এক বৈঠকে জানানো হয়েছে, যুদ্ধের লক্ষ্য অর্জনের দ্বারপ্রান্তে রয়েছে ইসরায়েল; তবে অভিযান বাড়ালে জিম্মিদের জীবন হুমকির মুখে পড়তে পারে।

এরই মধ্যে ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, “গাজায় চুক্তি করুন এবং জিম্মিদের ফিরিয়ে আনুন।”

চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র, মিসর ও কাতার নতুন যুদ্ধবিরতি আলোচনায় উদ্যোগ নিয়েছে। ২০ মাসের রক্তক্ষয়ী সংঘাত থামাতে ও হামাসের হাতে থাকা ইসরায়েলি ও বিদেশি জিম্মিদের মুক্ত করতে সব সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।

এদিকে, ইরানের পারমাণবিক স্থাপনায় সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার পর গাজা ইস্যুতে আন্তর্জাতিক চাপ ও আগ্রহ আরও বেড়েছে। পাশাপাশি ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোতে হামলা এবং শত শত ফিলিস্তিনির নিহত হওয়ার ঘটনায় অসন্তোষ তীব্র হয়েছে।

হামাসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা যুদ্ধবিরতি আলোচনায় ফিরতে প্রস্তুত; তবে শর্ত হলো যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ ও ইসরায়েলের গাজা থেকে সম্পূর্ণ প্রত্যাহার। সেই সঙ্গেই জীবিত জিম্মিদের মুক্তি দেবে বলে জানিয়েছে হামাস।

তবে ইসরায়েল জানিয়ে দিয়েছে, হামাসকে পুরোপুরি নিষ্ক্রিয় না করা পর্যন্ত যুদ্ধ শেষ করবে না, আর এই শর্ত হামাস প্রত্যাখ্যান করেছে।

ফলে যুদ্ধ থামানোর চাপ ও সামরিক অভিযানের প্রস্তুতি—দুই ধারার মধ্যে দিয়ে নতুন করে জটিল হয়ে উঠছে গাজার পরিস্থিতি।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au