বিশ্ব

যুক্তরাষ্ট্রে ভয়াবহ বিস্ফোরণে ধসে পড়ল ৩ ভবন, নিহত ১

  • 6:59 pm - June 30, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
ধসে পড়া ভবনে আগুন নেভানোর চেষ্টা করছে দমকল বাহিনী। ছবি: এবিসি সেভেন নিউইয়র্ক ডটকম

মেলবোর্ন, ৩০ জুন—যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ এক বিস্ফোরণে তিনটি ভবন ধসে পড়েছে। স্থানীয় সময় রোববার (২৯ জুন) ভোরে ঘটা এই ঘটনায় এখন পর্যন্ত একজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন দুজন নারী।

ফিলাডেলফিয়া দমকল বিভাগ সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৫০ মিনিটে ‘১৯০০ ওয়েস্ট ব্রিস্টল স্ট্রিটে’ বিস্ফোরণের খবর আসে।

স্থানীয় দমকল বিভাগের ভারপ্রাপ্ত নির্বাহী প্রধান ড্যানিয়েল ম্যাককার্টি জানান, একই সারিতে থাকা তিনটি ভবন ‘একে অপরের ওপর বিস্ফোরিত’ হয়ে আগুন ধরে যায়।

ম্যাককার্টি আরও জানান, প্রাথমিকভাবে জানা যায় ঘটনাস্থলে বেশ কয়েকজন আটকা পড়েছেন। পরে দুজন বয়স্ক নারীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো সম্ভব হয়, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এর কিছুক্ষণ পর দমকল বিভাগ একজনের মৃত্যুর খবর নিশ্চিত করে, যদিও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

প্রাথমিক বিস্ফোরণের উৎস বলে মনে করা হচ্ছে এমন একটি বাড়ির কাছে দ্বিতীয়বার ধস নামে, এতে কমপক্ষে আরও পাঁচটি সারিবদ্ধ বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, বিস্ফোরণের কারণ এখনও অজানা। সূত্র: এনবিসি নিউজ

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au