বিশ্ব

দাবদাহে পুড়ছে ইউরোপ, স্পেনে ৪৬ ডিগ্রি ছুঁয়েছে পারদ

  • 7:45 pm - July 01, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
চলমান তাপপ্রবাহের মধ্যে প্যারিসের আন্দ্রে-সিত্রোঁন (André-Citroën) পাবলিক পার্কে পানির ফোয়ারার কাছে ভিড় জমিয়েছেন শিশুরা ও প্রাপ্তবয়স্করা। প্রচণ্ড গরমে কিছুটা স্বস্তির খোঁজে অনেকে পানির খেলায় মেতে ওঠেন। ছবি: এএফপি।

মেলবোর্ন, ০১ জুলাই— তীব্র দাবদাহে পুড়ছে ইউরোপের বহু অঞ্চল, তবে এর মধ্যে সবচেয়ে বেশি ভুক্তভোগী দক্ষিণ স্পেন। দেশটির সেভিয়া ও আশেপাশের এলাকায় তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়েছে।

স্পেনের জাতীয় আবহাওয়া দপ্তরের মতে, শনিবার এল গ্রানাডো শহরে জুন মাসের জন্য সর্বোচ্চ ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। তারা জানিয়েছে, সার্বিয়ায় ১৯ শতক থেকে রেকর্ড রাখা শুরুর পর এবারই প্রথম জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

পর্তুগাল, ইতালি ও ক্রোয়েশিয়ার কিছু অংশে লাল সতর্কতা জারি রয়েছে, এবং স্পেন, ফ্রান্স, অস্ট্রিয়া, বেলজিয়াম, বসনিয়া ও হার্জেগোভিনা, হাঙ্গেরি, সার্বিয়া, স্লোভেনিয়া ও সুইজারল্যান্ডের কিছু এলাকায় মাঝারি ঝুঁকির পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদন অনুসারে, বার্সেলোনায় শনিবার একটি শিফট শেষ করার পর এক নারী সড়ক পরিচ্ছন্ন কর্মী অতিরিক্ত তাপমাত্রার কারনে মারা যান বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ তার মৃত্যুর কারণ তদন্ত করছে।

পাবলিক পার্কে পানির ফোয়ারার কাছে ভিড় জমিয়েছেন শিশুরা ও প্রাপ্তবয়স্করা। ছবি এএফপি

ইতালির জরুরি চিকিৎসা সমিতির ভাইস প্রেসিডেন্ট মারিও গুয়ারিনো এএফপিকে দেয়া তথ্য অনুসারে, এই দাবদাহে মূলত বয়স্ক, ক্যান্সার রোগী ও গৃহহীনদের মধ্যে হিটস্ট্রোকের সংখ্যা বেড়েছে।

নেপলসের ওস্পেদালে দেই কোল্লি হাসপাতাল হিটস্ট্রোক রোগীদের জন্য আলাদা ব্যবস্থা চালু করেছে, যাতে রোগীরা দ্রুত ঠাণ্ডা পানিতে ডুবিয়ে দেওয়ার মতো জরুরি চিকিৎসা পেতে পারেন।

উত্তরের শহর বোলোনিয়া সাতটি ‘জলবায়ু আশ্রয়কেন্দ্র’ খুলেছে, যেখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা ও খাবার পানি।

রোম শহর ৭০ বছরের বেশি বয়সীদের জন্য বিনামূল্যে সুইমিং পুলে প্রবেশের সুযোগ দিয়েছে।

পর্তুগালের রাজধানী লিসবনের এক ফার্মাসিস্ট রয়টার্সকে বলেন, ‘‘সবাইকে আমরা বলছি দুপুরের প্রচণ্ড গরমে বাইরে না যেতে, তবু কিছু হিটস্ট্রোক ও পোড়ার ঘটনা ঘটেছে।’’

উত্তপ্ত উত্তর মেসিডোনিয়াতেও শুক্রবার তাপমাত্রা পৌঁছেছে ৪২ ডিগ্রি সেলসিয়াসে।

তীব্র গরম পশ্চিম বলকান অঞ্চলেও ছড়িয়ে পড়েছে। বেশ কিছু দেশে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au