বিশ্ব

ইসরায়েলকে রসদ দেওয়া ২ কোম্পানিতে বিনিয়োগ বন্ধ করল নরওয়ের কোম্পানি

  • 5:43 am - July 01, 2025
  • পঠিত হয়েছে:১০০ বার
পৃথিবীতে সুখী ও শান্তির দেশের তালিকায় সবার ওপরের দিকে থাকে নরওয়ে।

মেলবোর্ন, ০১ জুলাই— ইসরায়েলি সামরিক বাহিনীর কাছে সরঞ্জাম বিক্রি করা দুটি কোম্পানির সঙ্গে ব্যবসা গুটিয়ে নিয়েছে নরওয়ের সবথেকে বড় পেনশন কোম্পানি কেএলপি।

সরঞ্জামগুলো গাজায় হামলার জন্য ব্যবহৃত হচ্ছে, এমন তথ্য পাওয়ার পর কেএলপি কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

কোম্পানি দুটির একটি হল যুক্তরাষ্ট্রের ‘অশকশ করপোরেশন’। ট্রাক ও সামরিক যানবাহন তৈরি করে থাকে এ কোম্পানি।

আরেকটি হল জার্মানির ‘থুইসেনক্রুপ’, যেটি লিফট ও শিল্প যন্ত্রপাতি থেকে শুরু করে যুদ্ধজাহাজের সরঞ্জামও উৎপাদন করে।

‘কেএলপি ক্যাপিটালফরভাল্টনিং’ এর বিনিয়োগপ্রধান কিরণ আজিজ আল জাজিরাকে বলেন, “২০২৪ সালের জুনে কেএলপি জাতিসংঘেরর প্রতিবেদন থেকে জানতে পেরেছে কিছু কোম্পানি ইসরায়েলি বাহিনীকে অস্ত্র অথবা সরঞ্জাম বা যন্ত্রাংশ সরবরাহ করছে। সেগুলো ব্যবহার করা হচ্ছে গাজায়।

“আমাদের অবস্থান হল অশকশ ও থুইসেনক্রুপ আমাদের বিনিয়োগ নীতি লঙ্ঘন করছে। যে কারণে আমাদের বিনিয়োগ পরিমণ্ডল থেকে তাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”

কেএলপির হিসাবে, চলতি বছরের জুন পর্যন্ত তারা অশকশ করপোরেশনে ১৮ লাখ ডলার বিনিয়োগ করেছে। আর থুইসেনক্রুপে বিনিয়োগ করেছে প্রায় ১০ লাখ ডলার।

১৯৪৯ সালে প্রতিষ্ঠিত কেএলপি নরওয়ের সবথেকে বড় বিনিয়োগ কোম্পানি, যেটি ১১ হাজার ৪০০ কোটি ডলারের তহবিল পরিচালনা করে।

সরকারি এ বিনিয়োগ তহবিল পরিচালনার দায়িত্বে রয়েছে নরওয়ের পৌরসভাগুলো। পেনশন প্রকল্পের আওতায় রয়েছে ৯ লাখ মানুষ, যাদের বেশিরভাগই পৌরসভার কর্মী।

কেএলপি বলছে, কোম্পানি দুটির সঙ্গে যোগাযোগ করেই সম্পর্ক ছেদ করা হয়েছে। অশকশ নিশ্চিত করেছে যে তারা ইসরায়েলি বাহিনীর কাছে যন্ত্রাংশ বিক্রি করেছে, এখনও করছে। এসব সরঞ্জামের বেশিরভাগই যানবাহন ও যানবাহনের যন্ত্রাংশ। সেগুলো ব্যবহার করা হয়েছে গাজায়।

থুইসেনক্রুপ কেএলপি-কে বলেছে, ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে তাদের দীর্ঘদিনের সম্পর্ক। ২০২০ সালের নভেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত তারা ইসরায়েলি নৌবাহিনীকে ‘এসএ’এআর ৬’ ধরনের চারটি যুদ্ধজাহাজ দিয়েছে।

চলতি বছরের শেষে ইসরায়েলি নৌবাহিনীকে একটি সাবমেরিন দেওয়ার পরিকল্পনা রয়েছে থুইসেনক্রুপের।

সম্ভাব্য মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে কোনো কোম্পানি থেকে কেএলপির মুখ ফিরিয়ে নেওয়ার ঘটনা এটিই প্রথম নয়। ২০২১ সালে ১৬টি কোম্পানি থেকে বিনিয়োগ তুলে নিয়েছিল নরওয়ের এ কোম্পানি।

এর মধ্যে টেলিকম জায়ান্ট মটোরোলাও ছিল। দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনের সঙ্গে মটোরোলার সংযোগের তথ্যে সরে আসে কেএলপি।

একই বছর মিয়ানমারের সামরিক সরকারের সঙ্গে সম্পর্কের কারণে ভারতের আদানি গ্রুপের আদানি পোর্টস থেকেও সরে আসার কথা জানায় কেএলপি।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au