সর্বশেষ

মেলবোর্নে ট্রান্স অধিকার আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষ, আটক ৪

  • 8:13 am - August 17, 2025
  • পঠিত হয়েছে:১৫৫ বার
ট্রান্স অধিকারকর্মীদের আন্দোলন। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৭ আগষ্ট- অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরের সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে (সিবিডি) ট্রান্স অধিকারকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজনকে আটক করা হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।

প্রায় শতাধিক ট্রান্স অধিকারকর্মী নারীদের অধিকার কর্মীদের একটি সমাবেশে পাল্টা বিক্ষোভ করতে জড়ো হয়েছিলেন। ওই সমাবেশের অংশগ্রহণকারীরা নতুন ঘৃণাত্মক বক্তব্যবিরোধী আইনের বিরোধিতা করছিলেন। আগামী মাস থেকে কার্যকর হতে যাওয়া এই আইন অনুযায়ী, এলজিবিটিকিউআইএ+ সম্প্রদায় বা প্রতিবন্ধী ব্যক্তিদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য প্রমাণিত হলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে।

পূর্বের এপ্রিল মাসে একই ধরনের সংঘর্ষের প্রেক্ষিতে এবার সিবিডি এলাকায় ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ পানি ভর্তি ব্যারিকেড দিয়ে দুই পক্ষকে আলাদা রাখার চেষ্টা করে। কিন্তু কর্ডন ভেঙে ট্রান্স অধিকার কর্মীরা সড়ক মিছিল শুরু করলে সংঘর্ষ বাঁধে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজনকে মাটিতে ফেলে আটক করা হয়।

সংঘর্ষের সময় পুলিশ মরিচের গুঁড়া স্প্রে ব্যবহার করে এবং বিক্ষোভকারীদের দিক থেকে একটি ফ্লেয়ার নিক্ষেপ করা হয়। পরে মিছিলকারীরা পার্লামেন্ট ভবনের দিকে অগ্রসর হলে কিছু বিচ্ছিন্ন গ্রুপ গণমাধ্যম কর্মীদেরও টার্গেট করে। কয়েক ঘণ্টা উত্তেজনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং উভয় পক্ষ সরে যায়।

ভিক্টোরিয়া পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের তিনজন সদস্য আহত হয়েছেন, তবে কারও হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হয়নি। আটক চারজনের মধ্যে একুশ বছর বয়সী এক যুবককে ছাতার আঘাতে পুলিশকে হামলার অভিযোগ আনা হয়েছে। অন্য দুইজনের বিরুদ্ধে রাস্তায় ফ্লেয়ার বহনের অভিযোগ রয়েছে।

এ ছাড়া পুলিশ প্রায় ৫০ জনকে মুখ ঢেকে রাখা আবরণ খুলে ফেলতে নির্দেশ দিয়েছে। যদিও ভিক্টোরিয়া সরকার বিক্ষোভে মুখ ঢেকে রাখার নিয়ম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে, তবে তা এখনো আনুষ্ঠানিকভাবে আইন আকারে কার্যকর হয়নি।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au