অস্ট্রেলিয়া

ভিক্টোরিয়ায় পুলিশ হত্যাকারী বন্দুকধারীর খোঁজে শত শত পুলিশ, আত্মসমর্পণের আহ্বান পুলিশের

  • 10:00 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:৯৭ বার
ওয়াঙ্গারাট্টা পুলিশ স্টেশন থেকে সংবাদমাধ্যমের সামনে বক্তব্যে ব্যারেট সরাসরি ফ্রিম্যানকে আত্মসমর্পণের আহ্বান জানান। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ২৮ আগষ্ট- অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ার পোরেপাঙ্কায় দুই পুলিশ সদস্যকে হত্যার পর থেকে তৃতীয় দিনেও অভিযুক্ত বন্দুকধারী ডেজি ফ্রিম্যানকে খুঁজে বের করতে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। নিহতরা হলেন ডিটেকটিভ লিডিং সিনিয়র কনস্টেবল নিল থম্পসন (৫৯) এবং সিনিয়র কনস্টেবল ভাদিম ডি ওয়র্ট (৩৫)। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে রেইনার ট্র্যাকে একটি বাড়িতে গুলি করে তাদের হত্যা করা হয়।

পুলিশ ধারণা করছে, ফ্রিম্যান এখনও পোরেপাঙ্কার আশপাশেই লুকিয়ে আছে। তাকে খুঁজে বের করতে ভিক্টোরিয়া পুলিশের শত শত সদস্য ও বিশেষায়িত বাহিনী আলপাইন অঞ্চলের দুর্গম বনে চষে বেড়াচ্ছে। কিন্তু খারাপ আবহাওয়া ও জটিল ভূপ্রকৃতির কারণে অভিযান বাধাগ্রস্ত হচ্ছে। ভিক্টোরিয়া পুলিশের ডেপুটি কমিশনার রাসেল ব্যারেট বলেন, “এটি দীর্ঘ সময়ের অনুসন্ধান। ভূপ্রকৃতি জটিল ও বিপজ্জনক, তাই দ্রুত অগ্রসর হওয়া যাচ্ছে না।”

ওয়াঙ্গারাট্টা পুলিশ স্টেশন থেকে সংবাদমাধ্যমের সামনে বক্তব্যে ব্যারেট সরাসরি ফ্রিম্যানকে আত্মসমর্পণের আহ্বান জানান। তিনি বলেন, “আমরা তোমাকে আত্মসমর্পণে সাহায্য করব। এখনই ট্রিপল জিরোতে ফোন করো।” তার ভাষায়, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা পুলিশের প্রধান লক্ষ্য।

পুলিশ প্রধান কমিশনার মাইক বুশও স্বীকার করেছেন, ফ্রিম্যান এ এলাকা পুলিশের চেয়ে ভালোভাবে চেনে এবং সে বুশক্রাফটে দক্ষ। অপরাধতত্ত্ববিদ ভিনসেন্ট হার্লে জানান, যদি ফ্রিম্যান আগে থেকে প্রস্তুত থাকে, তবে খাবার, পানি ও অস্ত্রশস্ত্র নিয়ে বনে মাসের পর মাস টিকে থাকতে পারে। তবে পুলিশ ঘিরে রাখায় তার পক্ষে পালানো কঠিন হবে বলেও মনে করছেন তিনি। হার্লের মতে, ঠান্ডা ও ভেজা আবহাওয়া ফ্রিম্যানের ক্ষতি করবে এবং পুলিশকেই সহায়তা করবে।

এদিকে, ব্যারেট এ ঘটনাকে ভিক্টোরিয়া পুলিশের ইতিহাসে “সবচেয়ে কঠিন ঘটনার একটি” বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, গোটা পুলিশ সম্প্রদায় শোকে আচ্ছন্ন হলেও, জননিরাপত্তা নিশ্চিত করা ও অভিযুক্তকে গ্রেপ্তার করাই এখন সর্বোচ্চ অগ্রাধিকার। সম্প্রদায়ের সমর্থন পুলিশকে এগিয়ে যেতে সাহায্য করছে বলেও মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, স্থানীয় বাসিন্দাদের জন্য লকডাউনের নির্দেশনা বহাল রয়েছে। পোরেপাঙ্কা ও আশপাশের মানুষকে ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং জরুরি সতর্কবার্তা কার্যকর আছে। পুলিশ বলছে, এলাকাজুড়ে তীব্র তল্লাশি চালানো হচ্ছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।

শুধু স্থানীয়দেরই নয়, পর্যটকদেরও সতর্ক করেছে পুলিশ। মাউন্ট হথাম ও ফলস ক্রিক ভ্রমণকারীদের পোরেপাঙ্কার রাস্তা এড়িয়ে বিকল্প পথে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এই শহর দিয়ে ওই জনপ্রিয় তুষার রিসোর্টগুলোতে যাওয়া যায়। পুলিশ জানিয়েছে, রাস্তায় বড় ধরনের অবরোধ থাকবে এবং পোরেপাঙ্কা এড়িয়ে চলা নিরাপদ হবে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, এ অঞ্চলে শিলাবৃষ্টি, ঝড় ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। পুলিশের আশঙ্কা, আবহাওয়া খারাপ হলে অভিযান আরও কঠিন হয়ে উঠবে।

সব মিলিয়ে, পোরেপাঙ্কা এখনো টানটান উত্তেজনায় আছে। পুলিশ বলছে, তারা পুরোপুরি মনোযোগ দিচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা এবং অভিযুক্তকে যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করার দিকে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au