বিনোদন

দেশে ফিরলেন একসময়ের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা

  • 6:06 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরেছেন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা। অভিনয় ছেড়েছেন দুই দশক পেরিয়েছে। সেই সময়ে দেশেও ছেড়েছেন অভিনেত্রী। এর মাঝে বদলে গেছে অনেক কিছুই। দেশের টানে, মায়ার টানে, মাঝে মধ্যেই কালেভদ্রে দেশে আসেন তিনি। এবার যেমন এলেন দীর্ঘ পাঁচ বছর পর।

গণমাধ্যমকে সবসময় এড়িয়ে চলার চেষ্টা করেন অভিনেত্রী। বেশ কয়েক দিন আগে দেশে ফিরলেও অনেকটাই অন্তরালে রয়েছেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবানা।

ষাটের দশকের শুরুতে ‘নতুন সুর’ সিনেমার মাধ্যমে শাবানার অভিনয়ের যাত্রা শুরু। পরিচালক এহতেশামের সেই সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেন তিনি। পরে পাঁচ বছর পর নায়িকা হিসেবে এহতেশাম পরিচালিত ‘চকোরী’ সিনেমায় অভিষেক হয় তার। যে সিনেমায় তার নায়ক ছিলেন পাকিস্তানি অভিনেতা নাদিম।

দেশান্তরী হওয়ার ২৫ বছর অভিনয় থেকে দূরে সরে আছেন অভিনেত্রী শাবানা। অভিনয়জীবনে জনপ্রিয়তার তুঙ্গে থাকাবস্থায় তিনি হুট করেই যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার সিদ্ধান্ত নেন। এবং পরে স্বামী, সন্তান, নাতি-নাতনি নিয়ে নিউজার্সিতে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। একটা নির্দিষ্ট সময় পর বাংলাদেশে এলেও গত ৫ বছরে আসা হয়নি এ অভিনেত্রীর।

এর আগে শাবানা দেশে ফিরেছিলেন ২০২০ সালের জানুয়ারি মাসে। সেই সময় তিনি জানিয়েছিলেন সুযোগ হলে কিছু সিনেমায় কাজ করবেন। স্বামী ওয়াহিদ সাদিক জানিয়েছিলেন তিনি অনুকূল পরিবেশ পেলে চলচ্চিত্র প্রযোজনাও করতে পারেন। কিন্তু তা আর হয়ে উঠেনি। পরে মনোকষ্টে ফিরে যান যুক্তরাষ্ট্রে।

সম্প্রতি আবার দেশে ফিরেছেন অভিনেত্রী। রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাড়িতে উঠেছেন অভিনেত্রী।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি জেলায় মাই সোভাই নামে এক নারী লোকসংগীতশিল্পীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা। হামলার পর ঘটনাস্থলেই তার মৃত্যু…

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব

চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের…

মাইকা মিলারের রহস্যময় মৃত্যু নিয়ে নেটফ্লিক্সে নতুন তথ্যচিত্র

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ২০২৪ সালে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর তাঁর মৃত্যু ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্ন ও বিতর্ক এবার উঠে এসেছে…

কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ক্ষতিগ্রস্তের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ঐতিহাসিক বড় সরদারবাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’ চতুর্থ মৌসুমের শুটিংয়ের সময় প্রত্নতাত্ত্বিক স্থাপনার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au