বিনোদন

রেশমের শাড়িতে ভিন্ন সাজে লাল গালিচায় জাহ্নবী

  • 9:20 pm - September 11, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার

মেলবোর্ন, ১১ সেপ্টেম্বর- নিজের নতুন সিনেমা ‘হোমবাউন্ড’ এর প্রিমিয়ারের জন্য টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছেন বলিউড তারকা জাহ্নবী কাপুর। প্রিমিয়ারের আগে লাল গালিচায় তার উপস্থিতি মুহূর্তটা আরও রঙিন করে তোলে। বাহারি পোশাকে ক্যামেরার ক্লিকের মধ্যে দিয়ে হেঁটে উপস্থিত সবাইকে মুগ্ধ করেছেন তিনি।

এদিন জাহ্নবী পরেছিলেন আবু জানি-সন্দীপ খোসলার তৈরি রেশমের শাড়ি, আধুনিকভাবে সাজানো। পল্লুটি কাঁধে দিয়ে ধরা লুকটি সাধারণ শাড়ির ধারণাকে ছাড়িয়ে গিয়েছিল-দেখতে একেবারে খোলা দিগন্তের মতই অনুভূতি জাগাচ্ছিল। সঙ্গে ছিল গভীর কাটের, স্লিভলেস ব্লাউজ, যা জাহ্নবীকে আরও ঝলমলে করে তুলেছে।

বলিউডের নতুন প্রজন্মের এই অভিনেত্রীর সাজের নেপথ্যে ছিলেন কাজিন ও স্টাইলিস্ট রিয়া কাপুর। রিয়ার পরিকল্পনায় শাড়িটি জামাবার থেকে অনুপ্রাণিত। অ্যান্টিক জামাবার জ্যাকেট পুনঃব্যবহার করা হয়েছিল, হাতে তৈরি সিল্কের রেশমের টাসেল মিলিয়ে পুরো লুকটি ফুটে উঠেছে ভারতীয় হস্তশিল্প ও ঐতিহ্যের মেলবন্ধনে। মুক্তার অলংকারের নূর যোগ করেছে এক রাজকীয় আভিজাত্য, যা সম্পূর্ণ সাজটিকে দিয়েছে সম্পূর্ণ নতুন উচ্চতা।

প্রিমিয়ারের সময় ভক্তদের উচ্ছ্বাস যেন শহর থামিয়ে দিল-ফ্ল্যাশ আর ক্যামেরার ক্লিকের মাঝেই ফুটে উঠল জাহ্নবীর আত্মবিশ্বাস, সৌন্দর্য এবং বলিউডের নতুন প্রজন্মের উজ্জ্বলতা।

এই শাখার আরও খবর

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

মুম্বাইয়ে টাইগার শ্রফকে হত্যাচেষ্টার দাবি বিষ্ণোই গ্যাংয়ের, গুলিবিদ্ধ গাড়িচালক

ভারতের বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় হত্যাচেষ্টার দাবি করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় মুম্বাইয়ের জুহু এলাকায় মোটরসাইকেলে আসা…

আন্তর্জাতিক সিনেমায় বাঙালির মুখ, ৮০-তে ভিক্টর ব্যানার্জি

আন্তর্জাতিক চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করা ভারতীয় অভিনেতা ভিক্টর ব্যানার্জির আজ ৮০তম জন্মদিন। ১৯৪৬ সালের ১৫ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। বাংলা, হিন্দি ও…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au