সর্বশেষ

চীনে এনভিডিয়ার এআই চিপে নিষেধাজ্ঞা

  • 4:50 pm - September 18, 2025
  • পঠিত হয়েছে:১০ বার
চীনের বাজারে এই নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার শেয়ারের দাম ২ দশমিক ৬ শতাংশ পড়ে যায়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ১৮ সেপ্টেম্বর- চীনের ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা সাইবার স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অব চায়না (সিএসি) বড় প্রযুক্তি কোম্পানিগুলোকে এনভিডিয়ার তৈরি চিপ কেনা বন্ধ করার নির্দেশ দিয়েছে। এটি মার্কিন প্রযুক্তি জায়ান্ট এনভিডিয়ার জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্রিটিশ দৈনিক দ্য ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চীনা ই-কমার্স জায়ান্ট আলিবাবা, টিকটকের মালিক প্রতিষ্ঠান বাইটড্যান্সসহ অন্যান্য বড় প্রযুক্তি প্রতিষ্ঠানকে এনভিডিয়ার তৈরি বিশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চিপ ‘আরটিএক্স প্রো ৬০০০ ডি’-এর টেস্টিং কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই চিপ মূলত চীনা বাজারের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল।

এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং এই সিদ্ধান্তে হতাশা প্রকাশ করে বলেন, “আমরা চীনা সরকার ও চীনের কোম্পানিগুলোর প্রতি সহায়ক থাকতে আগ্রহী।”

চীনের বেশ কয়েকটি বড় কোম্পানি ‘আরটিএক্স প্রো ৬০০০ ডি’ চিপের জন্য হাজার হাজার ইউনিট অর্ডার দেওয়ার আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত চিপটির চাহিদা বিশেষভাবে বৃদ্ধি পায়নি। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ প্রতিষ্ঠানই এই চিপ ব্যবহার থেকে বিরত থাকে। চিপটির আগের সংস্করণ ‘এইচ ২০’- নিয়েও চীনের প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

চীনের বাজারে এই নিষেধাজ্ঞার খবর ছড়িয়ে পড়ার পর ওয়াল স্ট্রিটে এনভিডিয়ার শেয়ারের দাম ২.৬ শতাংশ হ্রাস পায়, যা প্রযুক্তি বিনিয়োগকারীদের জন্য হতাশাজনক বার্তা হিসেবে ধরা হয়।

এই সিদ্ধান্ত এসেছে এমন এক সময়ে, যখন চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে স্পেনের মাদ্রিদে। আলোচনার পর হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম এখন বেসরকারি কোম্পানিগুলোর অধীনে পরিচালিত হবে, যেখানে বাইটড্যান্স সংখ্যালঘু শেয়ারধারী হিসেবে থাকবে।

এদিকে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং বর্তমানে লন্ডনে অবস্থান করছেন, যেখানে তিনি যুক্তরাজ্যের ‘স্টারগেট’ প্রকল্পে এনভিডিয়ার প্রসেসর সরবরাহ চুক্তি নিয়ে আলোচনা করছেন। উল্লেখ্য, স্টারগেট একটি এআই অবকাঠামো প্রকল্প, যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনপুষ্ট এবং এতে ওপেনএআইয়ের নেতৃত্বে বড় আকারে তথ্য কেন্দ্র গড়ে তোলা হবে।

হুয়াং বলেন, “আমি আজ রাতে প্রেসিডেন্টের সঙ্গে নৈশভোজে দেখা করব। সম্ভবত উনি বিষয়টি আমাকে জিজ্ঞাসা করবেন।” তিনি আরও বলেন, “দুই দেশ নিজেদের ভূরাজনৈতিক নীতিমালা নিয়ে কাজ করছে, আমরা উভয় পক্ষকেই সমর্থন করব।”

বিশ্লেষকদের মতে, চীনের নিজস্ব চিপ উৎপাদন সক্ষমতা বাড়ানোর প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা এসেছে। এছাড়া যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ধারাবাহিকভাবে চীনের ওপর প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞার পাল্টা প্রতিক্রিয়ার অংশ হিসেবেও এটি দেখা হচ্ছে।

সূত্র: আল জাজিরা ও রয়টার্স

 

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি কার্যকর হলে বছরে ১৩২৭ কোটি টাকার রাজস্ব হারানোর আশঙ্কা: সিপিডি

মেলবোর্ন, ১০ মার্চ- বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি কার্যকর হলে সরকারের রাজস্ব আয় বছরে প্রায় ১ হাজার ৩২৭ কোটি টাকা কমতে পারে বলে সতর্ক করেছে বেসরকারি গবেষণা…

জীবন বাঁচল, জরায়ু হারাল ধর্ষণের শিকার ৭ বছরের শিশু

মেলবোর্ন, ১০ মার্চ- নেত্রকোণার বারহাট্টা উপজেলায় ধর্ষণের শিকার ৭ বছর বয়সী এক শিশু মেয়েকে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই…

ইরানি নারী ফুটবল দলকে ঘিরে গোল্ড কোস্টে উত্তেজনা

মেলবোর্ন, ১০ মার্চ: অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের গোল্ড কোস্টে অবস্থানরত ইরানের নারী ফুটবল দলকে ঘিরে মঙ্গলবার বিকেলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। দলটিকে বহনকারী একটি বাসকে থামানোর চেষ্টা…

ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মেলবোর্ন, ১০ মার্চ- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন যুবক তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ২৮ জনের বিরুদ্ধে…

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের উপদেষ্টার পদায়ন চান জামায়াতে ইসলামীর আমির

মেলবোর্ন, ১০ মার্চ-  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির মো. শফিকুর রহমান তাঁর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের প্রস্তাব…

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

মেলবোর্ন, ১০ মার্চ- ঢাকা ওয়াসার সদ্য সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। পুলিশের অপরাধ তদন্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au