বিশ্ব

যুক্তরাষ্ট্রের নতুন এইচ-১বি ভিসা ফি নিয়ে ভারতের মানবিক বিপর্যয়ের সতর্কবার্তা

  • 6:54 pm - September 21, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২১ সেপ্টেম্বর- ভারত সরকার জানিয়েছে, যুক্তরাষ্ট্রে দক্ষ কর্মী নিয়োগের জন্য ব্যবহৃত এইচ-১বি ভিসায় নতুন করে ১ লাখ ডলার (৭৪ হাজার পাউন্ড) ফি আরোপ মানবিক বিপর্যয় সৃষ্টি করবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ঘোষণা দেন, আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই ফি কার্যকর হবে। বর্তমানে যে ফি নেওয়া হয়, তার চেয়ে এটি ৬০ গুণ বেশি। এইচ-১বি ভিসা পাওয়া কর্মীদের মধ্যে ভারতের অংশ সবচেয়ে বেশি—মোট ভিসাধারীর প্রায় ৭০ শতাংশেরও বেশি ভারতীয়।

কিছু মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান তাদের এইচ-১বি ভিসাধারী কর্মীদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রেই অবস্থান করতে বা দেশের বাইরে থাকলে দ্রুত ফিরে আসতে। যদিও হোয়াইট হাউস শনিবার স্পষ্ট করেছে, এই ফি বর্তমান ভিসা বা নবায়নের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, নতুন ফি “পরিবারগুলোতে বিপর্যয় সৃষ্টি করবে”, যা মানবিক প্রভাব ফেলবে। মন্ত্রণালয় আরও জানায়, “আমরা আশা করি যুক্তরাষ্ট্র সরকার এই সমস্যা যথাযথভাবে সমাধান করবে।”

ভারত বলেছে, দক্ষ কর্মী বিনিময় উভয় দেশের জন্য “অসাধারণ অবদান” রেখেছে এবং দুই দেশের মধ্যে দৃঢ় জনসম্পর্ক তৈরি করেছে। তাই সাম্প্রতিক নীতিগত পরিবর্তন পারস্পরিক স্বার্থ বিবেচনা করেই দেখা উচিত।

তবে ভারত সরকার এখনো প্রতিক্রিয়া হিসেবে কোনো নির্দিষ্ট পদক্ষেপের কথা জানায়নি।

বাণিজ্যিক টানাপোড়েনের প্রেক্ষাপট

গত মাসে রাশিয়া থেকে তেল কেনার কারণে যুক্তরাষ্ট্র ভারতের ওপর শুল্ক আরোপ করার পর থেকেই দুই দেশের মধ্যে বাণিজ্যিক উত্তেজনা চলছে। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ভারতকে ৪১.৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করলেও, ভারতের কাছ থেকে আমদানি করেছে তার দ্বিগুণের বেশি—৮৭.৩ বিলিয়ন ডলার।

ভারত জানিয়েছে, বাণিজ্য মন্ত্রী পীযূষ গয়াল সোমবার যুক্তরাষ্ট্র সফরে যাবেন বাণিজ্য আলোচনায় অংশ নিতে।

ভারতের শীর্ষ বাণিজ্য সংগঠন ন্যাসকম জানিয়েছে, এত অল্প সময়ের মধ্যে এইচ-১বি ভিসা নীতিতে বড় পরিবর্তন আনা ব্যবসা, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য “গুরুতর অনিশ্চয়তা” তৈরি করেছে।

হোয়াইট হাউসের ব্যাখ্যা

হোয়াইট হাউস বলেছে, ভিসাগুলো আসল উদ্দেশ্যে ব্যবহার হচ্ছে না; বরং এগুলো আমেরিকানদের মজুরি কমানো ও আইটি চাকরি আউটসোর্সে ব্যবহৃত হচ্ছে। তবে জাতীয় স্বার্থে প্রয়োজনে “কেস-বাই-কেস ভিত্তিতে ছাড়” দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রে এই ভিসা মূলত বিদেশি দক্ষ কর্মীদের সাময়িকভাবে নিয়োগের সুযোগ দেয়। ২০২৪ সালে প্রায় ৪ লাখ এইচ-১বি ভিসা অনুমোদন হয়, এর মধ্যে ২ লাখ ৬০ হাজার ছিল নবায়ন।

২০২৫ সালের প্রথমার্ধে সবচেয়ে বেশি এইচ-১বি ভিসা অনুমোদন পেয়েছে অ্যামাজন (১০,০৪৪), এরপর রয়েছে ভারতের টাটা কনসালট্যান্সি সার্ভিসেস (টিসিএস), যারা পেয়েছে ৫,৫০৫।

কর্পোরেট সতর্কতা

ট্রাম্পের ঘোষণাটি মূলত যুক্তরাষ্ট্রের বাইরে থাকা কর্মীদের আবেদনকে কেন্দ্র করে, যেখানে নতুন ফি আবশ্যক। বর্তমানে প্রশাসনিক ফি যেখানে ১,৫০০ ডলার, সেটি বেড়ে দাঁড়াচ্ছে ১ লাখ ডলারে (প্রায় ৮৮ লাখ রুপি)।

রয়টার্স জানায়, অ্যামাজন, মাইক্রোসফট ও জেপি মরগান তাদের কর্মীদের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রেই থাকতে, আর বাইরে থাকলে যত দ্রুত সম্ভব ফিরে আসতে।

অ্যামাজনের অভ্যন্তরীণ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা সময়মতো ফিরতে পারবেন না, তারা যেন “পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত” যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা না করেন।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au