লিড নিউজ

‘প্যারাসিটামল খেলে অটিজম হয়’ দাবি ট্রাম্পের, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে ‘না’

  • 1:43 am - September 24, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ সেপ্টেম্বর- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, গর্ভাবস্থায় ব্যবহৃত ব্যথানাশক ওষুধ টাইলেনল (প্যারাসিটামল) খাওয়ার সঙ্গে অটিজমে আক্রান্ত হওয়ার সম্পর্ক রয়েছে। তবে তাঁর এই বক্তব্যকে বিপজ্জনক ও বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন চিকিৎসক ও বিশেষজ্ঞরা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) স্পষ্টভাবে জানিয়েছে, প্যারাসিটামল কিংবা ভ্যাকসিনের সঙ্গে অটিজমের কোনো বৈজ্ঞানিক সম্পর্ক নেই।

সোমবার ট্রাম্প বলেন,“এটা (টাইলেনল) ভালো নয়। কেবল চরম জ্বরের ক্ষেত্রেই এটা সেবন করা উচিত। অন্তঃসত্ত্বা নারীদের এই বিষয়ে লড়াই করা উচিত।”

তিনি আরও জানান, শিগগিরই যুক্তরাষ্ট্রে চিকিৎসকদের গর্ভবতী নারীদের টাইলেনল প্রেসক্রাইব না করার পরামর্শ দেওয়া হবে।

যুক্তরাজ্যের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, প্যারাসিটামল এখনো অন্তঃসত্ত্বা নারীদের জন্য সবচেয়ে নিরাপদ ব্যথানাশক।বহু চিকিৎসক ট্রাম্পের বক্তব্যকে ভুল তথ্য ও স্বাস্থ্যঝুঁকি বাড়ানোর মতো মন্তব্য হিসেবে নিন্দা করেছেন।

ডব্লিউএইচও’র স্পষ্ট বার্তা

মঙ্গলবার এক বিবৃতিতে ডব্লিউএইচও মুখপাত্র তারিক জাসারেভিচ বলেন:

টাইলেনল বা ভ্যাকসিনের সঙ্গে অটিজমের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই।কিছু পর্যবেক্ষণমূলক গবেষণায় অ্যাসিটামিনোফেন (প্যারাসিটামল) ও অটিজমের সম্ভাব্য যোগসূত্র দাবি করা হলেও অন্য গবেষণায় তা খণ্ডন করা হয়েছে।ভ্যাকসিনকে অটিজমের জন্য দায়ী করার প্রচার সম্পূর্ণ ভিত্তিহীন।

টাইলেনল প্রস্তুতকারী কোম্পানি কেনভু এক বিবৃতিতে বলেছে—

বৈজ্ঞানিক পরীক্ষায় স্পষ্টভাবে প্রমাণিত, অ্যাসিটামিনোফেন গ্রহণে অটিজম হয় না।তারা এই ভ্রান্ত ধারণা ও বিভ্রান্তিকর মতামতকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে।গর্ভবতী নারীদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে যেকোনো ভুল তথ্যকে গভীরভাবে উদ্বেগজনক বলে উল্লেখ করেছে।

টাইলেনল যুক্তরাষ্ট্র, কানাডা ও বিশ্বের আরও অনেক দেশে বহুল ব্যবহৃত একটি ব্র্যান্ড। এর সক্রিয় উপাদান অ্যাসিটামিনোফেন, যা উত্তর আমেরিকার বাইরে প্যারাসিটামল নামে পরিচিত।
বিশ্বের বিভিন্ন স্বাস্থ্য সংস্থা এবং সরকার গর্ভাবস্থায় ব্যথানাশক হিসেবে এ ওষুধ ব্যবহারের সুপারিশ করে আসছে।

ট্রাম্পের মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হলেও, চিকিৎসা বিশেষজ্ঞ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা সবাইকে বৈজ্ঞানিক প্রমাণে বিশ্বাস রাখার আহ্বান জানিয়েছেন।

সুত্রঃ বিবিসি

এই শাখার আরও খবর

বাড়ির সামনে হিন্দু স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সোনা-টাকা ছিনতাই

নওগাঁর মহাদেবপুরে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে অলিফ চন্দ্র দত্ত (৪৫) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর সঙ্গে থাকা…

হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও বঙ্গবন্ধু: রাজনীতির এক অবিস্মরণীয় অধ্যায়

​বাংলার রাজনৈতিক ইতিহাসে গণতন্ত্রের মানসপুত্র, ক্ষণজন্মা রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী এমন এক ব্যক্তিত্ব, যার হাত ধরে এ অঞ্চলের বহু রাজনৈতিক নেতার বিকাশ ঘটেছিল। তাঁর রাজনৈতিক…

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au