সর্বশেষ

নিরাপত্তা সদস্য ও সরকারপন্থী ধর্মগুরুকে হত্যার দায়ে ইরানে ৭ জনের মৃত্যুদণ্ড

  • 1:46 am - October 05, 2025
  • পঠিত হয়েছে:১৫৯ বার
ছবি: এএফপি

মেলবোর্ন,৫ অক্টোবর- ইরানে নিরাপত্তা সদস্য ও সরকারপন্থী এক ধর্মগুরুকে হত্যার দায়ে সাতজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দেশটির বিচার বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, এসব আসামি রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মিলেছে।

রায় অনুযায়ী, অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ ছিল—তারা এক নিরাপত্তা সদস্যকে হত্যার পাশাপাশি সরকারপন্থী এক ধর্মীয় নেতার ওপর হামলা চালিয়ে হত্যা করেছে। আদালত বলছে, এ ধরনের অপরাধ দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো অবশ্য এ ধরনের বিচারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তারা বলছে, ইরানে রাজনৈতিক ভিন্নমত দমন এবং দ্রুত বিচার প্রক্রিয়ায় কঠোর শাস্তি দেওয়ার ঘটনা নতুন নয়।

এদিকে স্থানীয় গণমাধ্যম জানায়, দণ্ডপ্রাপ্তরা আপিলের সুযোগ পাবেন। তবে সাধারণত এ ধরনের মামলায় সর্বোচ্চ আদালত মৃত্যুদণ্ড বহাল রাখে।

১৯ বছর বয়সে গ্রেপ্তার হন এবং বারো বছরেরও বেশি সময় জেল খাটার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাদের দাবি, মূলত নির্যাতন ও জোর করে স্বীকারোক্তি নেওয়া হয়েছিল তার কাছ থেকে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতে, ইরানি কর্তৃপক্ষ ২০২৫ সালে এ পর্যন্ত এক হাজারের বেশি লোককে মৃত্যুদণ্ড দিয়েছে। যা ১৫ বছরের মধ্যে এই গোষ্ঠীর রেকর্ডকৃত সর্বোচ্চ বার্ষিক সংখ্যা।

বিশ্লেষকদের মতে, এ ঘটনাটি ইরানের ভেতরকার রাজনৈতিক টানাপোড়েন ও ভিন্নমতের প্রতি সরকারের কড়া অবস্থানকে আবারও স্পষ্ট করে তুলেছে।

সূত্র: রয়টার্স

এই শাখার আরও খবর

গণপিটুনি, হত্যাকাণ্ড ও জমি দখলে অবনতির মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

বাংলাদেশে গণপিটুনি, কথিত ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সহিংসতা এবং জমি দখলের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন…

ঢাকায় ফিরলেও বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাঁধন, ভেনিসের হামলার ট্রমা কাটেনি এখনও

ওটিএন বাংলা রিপোর্ট : ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সেই অভিজ্ঞতার মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন।…

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত…

অহিংস থেকে সহিংস আন্দোলনে শ্রমিকরা, কী ঘটতে যাচ্ছে ঢাকায়?

ওটিএন বাংলা রিপোর্ট : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন রোববার (১ নভেম্বর) হঠাৎ সহিংস রূপ নেয়। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের…

নীলফামারীতে জুলাই-আগস্টে নিহতের ঘটনা নেই, তবু হত্যায় প্ররোচনার মামলায় আসাদুজ্জামান নূর

বিএনপির বর্তমান সরকারের সমর্থনপুষ্ট বিচারব্যবস্থা ও জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ও লেখক ডেভিড বার্গম্যান। অভিনেতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ…

গুলি করেন তাজুল, আদালতে দুই আসামির স্বীকারোক্তি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তাজুল ইসলাম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au