বিনোদন

সমালোচনায়-বিতর্কে আদালত পর্যন্ত গড়ায় মাধুরীর গান

  • 8:30 pm - October 15, 2025
  • পঠিত হয়েছে:১৭৬ বার

মেলবোর্ন, ১৫ অক্টোবর- সিনেমায় হিন্দি সিনেমার নায়িকা মাধুরী দীক্ষিতের ‘খলনায়ক’ সিনেমার একটি গান দারুণ জনপ্রিয় হলেও ভারতের রাষ্ট্রীয় টেলিভিশন ও রেডিওতে নিষিদ্ধ করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যম ডিএনএ লিখেছে, ১৯৯৩ সালে মুক্তি পাওয়া পায় ওই সিনেমাটি। মাত্র ৪ কোটি রুপিতে নির্মিত ‘খলনায়ক’ ২১ কোটি রুপি আয় করলেও এই সিনেমার একটি গানের কথা মাধুরীর নাচে ঝড় তোলা ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গান নিয়ে শুরু হয় বিতর্ক ও সমালোচনা।

অলকা ইয়াগনিক ও ইলা অরুণের গাওয়া এই গানটিকে অনেকেই নারীর প্রতি ‘আপত্তিকর’ ও ‘অশোভন’ বলে অভিযোগ তোলেন সে সময়ে। সুভাষ ঘাই পরিচালিত ‘খলনায়ক’ সিনেমায় সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত ও জ্যাকি শ্রফ অভিনয় করেছিলেন।

‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গানটি কেবল সমালোচনায়-বিতর্কে আটকে থাকেনি। গড়ায় আদালত পর্যন্ত। সেন্সর বোর্ডের কাছে অভিযোগকারীরা দাবি করেন যে ওই গানটি সিনেমা থেকে কাঁটছাট করতে হবে। আর বিক্রি হওয়া গানের ক্যাসেটগুলো বাজার থেকে প্রত্যাহার করতে হবে।

আদালত শেষ পর্যন্ত রায় দেয় যে যে গানের কথায় কোনো আপত্তিকর বিষয় নেই। তবে তাতেও বিতর্ক থামেনি শিবসেনার প্রধান বাল ঠাকরে প্রকাশ্যে গানের পক্ষে অবস্থান নিয়ে বলেন, ‘এতে আপত্তিকর কিছু নেই, প্রতিবাদ, বিতর্ক বন্ধ করা হোক।’

তবে দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও নিজেদের সিদ্ধান্তে গানটি সম্প্রচারে নিষেধাজ্ঞা দেয়। ফলে গানটি সে সময় টিভি বা রেডিওতে শোনা যেত না।

২০২৪ সালে কারিনা কাপুর, টাবু ও কৃতি শ্যানন অভিনীত ‘ক্রু’ ছবিতে ‘চোলি কে পিছে ২.০’ নতুন রূপে ফিরে আসে। এই সংস্করণ ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে ব্যবহার করা হলেও দর্শকের ব্যাপক ভালোবাসা পায়।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au