বিনোদন

কান্তারা চ্যাপ্টার ১: ৪৫০ কোটি রুপির ঘরে

  • 9:10 pm - October 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৯ বার

মেলবোর্ন, ১৫ অক্টোবর- ঋষভ শেঠি পরিচালিত এবং অভিনীত ব্লকবাস্টার ছবি কান্তারা চ্যাপ্টার ১ বক্স অফিসেও বাজিমাত করে চলেছে। দ্বিতীয় সোমবার অর্থাৎ মুক্তির দ্বাদশ দিনে ছবিটির আয়ে কিছুটা নিম্নমুখী। তবে এরই মধ্যে সিনেমাটি ৪৫০ কোটি রুপির ঘর ছাড়িয়ে গেছে।

ট্রেড ট্র্যাকিং সাইট স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী, মুক্তির ১২তম দিনে (দ্বিতীয় সোমবার) ‘কান্তারা চ্যাপ্টার ১’ ছবিটি সমস্ত ভাষা মিলিয়ে ১৩.৫০ কোটি টাকা আয় করেছে। এর ফলে, ছবিটির মোট অভ্যন্তরীণ আয় দাঁড়িয়েছে ৪৫১.৯০ কোটি টাকা।

প্রথম সপ্তাহে কান্তারা চ্যাপ্টার ১ আয় করেছিল ৩৩৭.৪ কোটি রুপি। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছিল ১০৮.৭৫ কোটি রুপি। কন্নড় সংস্করণ থেকে ১০৬.৯৫ কোটি টাকা।

ছবিটি ইতিমধ্যেই এই বছরে মুক্তিপ্রাপ্ত কন্নড় ছবিগুলির মধ্যে সর্বোচ্চ আয়কারী হিসাবে স্থান করে নিয়েছে, ১২৫ কোটি টাকা আয় করা ‘সু ফ্রম সো’-কে ছাড়িয়ে গেছে।শুধু তাই নয়, রাম চরণের তেলেগু হিট গেম চেঞ্জার এবং সালমান খানের সিকান্দারের লাইফটাইম কালেকশনকেও ছাপিয়ে গেছে ঋষভ শেঠির এই ছবি।

৪০০ কোটির গণ্ডি পেরোনোর পর, ছবিটি সালার (৪০৬.৪৫ কোটি) এবং বাহুবলি- দ্য বিগিনিং (৪২০ কোটি)-এর ভারতীয় লাইফটাইম কালেকশনকেও পিছনে ফেলে দিয়েছে।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, দ্বিতীয় উইকেন্ডে ছবিটি দুর্দান্ত বৃদ্ধি দেখিয়েছে। ১৭-১৯ অক্টোবর দিওয়ালির রিলিজ আসার আগে আরও একটি মুক্ত উইকেন্ড পাচ্ছে ছবিটি, যা এর মোট কালেকশনকে আরও বাড়াতে সাহায্য করবে।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au