সর্বশেষ

ইনজুরির কারণে ছিটকে গেলেন কোল পালমার

  • 1:26 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:৬২ বার
ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে পালমারকে। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ অক্টোবর-চেলসির জন্য বড় ধাক্কা! দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় কোল পালমারকে আরো অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। কুঁচকির চোটের কারণে ইতিমধ্যেই দীর্ঘদিন অনুপস্থিত ২৩ বছর বয়সী এই ইংলিশ তারকা। সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন চেলসি কোচ এনজো মারেস্কা।

মারেস্কা বলেন, ‘আমি ভেবেছিলাম পালমারকে নটিংহাম ফরেস্ট ম্যাচে পাওয়া যাবে, কিন্তু আমি ভুল ছিলাম।দুর্ভাগ্যবশত, তাকে আরো ছয় সপ্তাহ বাইরে থাকতে হবে। আমরা চেষ্টা করছি তাকে যতটা সম্ভব সুরক্ষিত রাখতে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, সে যেন পুরোপুরি ফিট অবস্থায় ফিরে আসে। চিকিৎসকরা জাদুকর নন, তাই সময়টা নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না, ধাপে ধাপে পর্যবেক্ষণ করতে হবে।’

গত ২০ সেপ্টেম্বর ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে মাত্র ২০ মিনিট খেলার পরই মাঠ ছাড়তে হয় পালমারকে। এরপর থেকেই তিনি মাঠের বাইরে। তবে চোটের জন্য অস্ত্রোপচার প্রয়োজন হবে না বলে জানিয়েছেন কোচ।

মারেস্কা আরো যোগ করেন, ‘সে এখন বেশ ভালো আছে, সব ধরনের থেরাপি নিচ্ছে।দেখতে বেশ শান্ত ও আত্মবিশ্বাসী লাগছে।’

তবে চেলসি শিবিরে আরো কিছু ইনজুরির দুশ্চিন্তা রয়েছে। মইসেস কাইসেদো, এনজো ফার্নান্দেজ ও পেদ্রো নেতো নটিংহাম ফরেস্টের বিপক্ষে ম্যাচের আগে অনিশ্চিত।

অন্যদিকে রক্ষণভাগে কিছুটা স্বস্তির খবরও আছে। তোসিন আদারাবিওয়ো ও ওয়েসলি ফোফানা ফিরেছেন দলে, সঙ্গে তরুণ মিডফিল্ডার আন্দ্রে সান্তোসও অনুশীলনে ফিরেছেন।

মারেস্কা বলেন, ‘মইসেস, এনজো ও পেদ্রো গতকাল অনুশীলনে অংশ নেয়নি। আজ যদি তারা ট্রেনিংয়ে নামতে পারে, তাহলে দেখব কী করা যায়। না হলে তারা আগামীকালের ম্যাচে থাকবে না। তবে রিস জেমস এখন পুরোপুরি ফিট।’

চেলসি শনিবার নটিংহাম ফরেস্টের মাঠে খেলবে প্রিমিয়ার লিগের গুরুত্বপূর্ণ ম্যাচ।

এই শাখার আরও খবর

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au