সর্বশেষ

নভেম্বরে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

  • 1:32 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৭ অক্টোবর- চলতি মাসের উইন্ডোতে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে এশিয়ান সফর শুরু করেছিল কার্লো আনচেলত্তির ব্রাজিল। কিন্তু পরের ম্যাচেই তারা হোঁচট খায় জাপানের বিপক্ষে।

প্রথমার্ধে দ্বিগুণ লিড নেওয়ার পর দ্বিতীয়ার্ধে তিন গোল হজম করে প্রথমবারের মতো সেলেসাওরা জাপানের কাছে হেরেছে। সেই হতাশা ঝেড়ে নভেম্বরে দুটি প্রীতি ম্যাচের প্রতিপক্ষ, ভেন্যু ও সূচি চূড়ান্ত করেছে ব্রাজিল।

নভেম্বর উইন্ডোতে ইউরোপে দুটি প্রীতি ম্যাচ খেলবে সর্বোচ্চ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। যদিও তাদের দুই প্রতিপক্ষই আফ্রিকান দেশ। এটাও অবশ্য আগেই ঠিক করা ছিল যে, নভেম্বরে সেলেসাওরা মহাদেশটির দুটি দলের মুখোমুখি হবে। যদিও ওই সময় প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত হয়নি। ১৫ নভেম্বর সেনেগাল এবং ১৮ নভেম্বর তাদের প্রতিপক্ষ তিউনিসিয়া। এই দুই দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) জানিয়েছে, ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে ব্রাজিল। এর তিনদিন পর ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে কার্লো আনচেলত্তির দল লড়বে তিউনিসিয়ার সঙ্গে। আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে আফ্রিকান দলের বিপক্ষে খেলোয়াড়দের মূল‍্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে এই সূচি সাজানো হয়েছে।

চলতি বছরের নভেম্বরেই ফিফার উইন্ডো শেষ হবে। এরপর আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ রয়েছে পরের বছরের মার্চে। ওই সময় দুটি ইউরোপিয়ান দেশের সঙ্গে খেলার পরিকল্পনা করছে সিবিএফ ও কোচ কার্লো আনচেলত্তি। এ ছাড়া জুনে বিশ্বকাপের আগমুহূর্তে শেষবারের মতো নিজেদের রিও ডি জেনেইরোর ঐতিহাসিক মারাকানায় খেলতে চায় ব্রাজিল। স্বদেশি ফুটবলভক্তদের সঙ্গে বন্ধন জোরদার করাই তাদের লক্ষ্য। অবশ্য ম্যাচটিতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে তা এখনও নিশ্চিত নয়।

এদিকে, এর আগে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা সেনেগালের বিপক্ষে সর্বশেষ ২০২৩ সালের মার্চে খেলে তিক্ত অভিজ্ঞতা নিয়ে ফিরেছিল। হেরেছিল ৪-০ ব্যবধানে। তারও আগে ২০১৯ সালে দুই দলের প্রীতি ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। তার মানে আফ্রিকান দেশটির বিপক্ষে তৃতীয় দেখায় প্রথম জয়ের লক্ষ্য থাকবে সেলেসাওদের। অন্যদিকে, তিউনিসিয়ার বিপক্ষে কাতার বিশ্বকাপের প্রস্তুতি সারতে ২০২২ সালের সেপ্টেম্বরে মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ওই ম্যাচে তারা ৫-১ ব্যবধানে জেতে। এর আগে ১৯৭৩ সালে দুই দলের প্রীতি ম্যাচে ব্রাজিল জয় পায় ৪-১ গোলে।

প্রসঙ্গত, চলতি মাসে জাপানের বিপক্ষে নেমে প্রথমবার হেরে কিছুটা ব্যাকফুটে ব্রাজিল। দলটির হেভিওয়েট কোচ আনচেলত্তি এখনও নিজের পছন্দের সমন্বয় খুঁজছেন। ফলে বিভিন্ন পজিশনে তাকে নতুন নতুন খেলোয়াড়দের সুযোগ দিতে দেখা যাচ্ছে। বিশ্বকাপের আগে হতে যাওয়া প্রীতি ম্যাচ দেখেই সেরা খেলোয়াড়দের সমন্বয়ে স্কোয়াড গড়ায় মনোযোগ সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচের। তার অধীনে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে ব্রাজিল ৩ জয়, এক ড্র ও দুটি হার দেখেছে। সাফল্যের হার ৫৫.৬ শতাংশ।

এই শাখার আরও খবর

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

ইরানের ২৭ এয়ারলাইনসহ ৩৬ প্রতিষ্ঠানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

ইরানের বিমান চলাচল খাতকে সহায়তার অভিযোগে দেশটির ২৭টি এয়ারলাইনসহ মোট ৩৬টি প্রতিষ্ঠান ও সংস্থার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞার ফলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au