বিনোদন

ক্যানসারের বিরুদ্ধে লড়াই করা অভিনেত্রী হিনার কৃতজ্ঞতা

  • 5:30 pm - October 18, 2025
  • পঠিত হয়েছে:১২৭ বার

মেলবোর্ন, ১৮ অক্টোবর- চুল যা একসময় ছিল তার পরিচয়ের অংশ, আজ সেটাই অন্যের দানে ফিরে পেয়েছেন তিনি। স্তন ক্যানসারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। কেমোথেরাপির দুঃসহ পার্শ্বপ্রতিক্রিয়া শুরু হওয়ার আগেই সাহস করে নিজেই কেটে ফেলেছিলেন নিজের চুল। তারপর থেকে পরচুলা পরেই ক্যামেরার সামনে হাজির হচ্ছেন তিনি। কিন্তু সম্প্রতি এক রিয়্যালিটি শোর মঞ্চে ঘটল এমন এক মুহূর্ত, যা কাঁদালো সকলকে।

বর্তমানে ‘পতি পত্নী অর পাঙ্গা’ নামের একটি রিয়্যালিটি শোয়ে অংশ নিচ্ছেন হিনা। সেই অনুষ্ঠানের এক খেলায় চুল কাটার প্রসঙ্গ উঠতেই আবেগে ভেঙে পড়েন তিনি। খেলার নিয়ম অনুযায়ী প্রতিযোগী রুবিনা দিলায়েককে দর্শকদের মধ্যে থেকে কাউকে রাজি করাতে হয় নিজের চুল দান করতে, যা পরচুলা তৈরিতে কাজে লাগে ক্যানসার আক্রান্তদের জন্য। সেসময় এক তরুণী দর্শক এগিয়ে এসে চুল কেটে দেন।

এই দৃশ্য দেখে আর নিজেকে সামলাতে পারেননি হিনা। কেঁদে ফেলেন মঞ্চেই। চোখের জল লুকোতে পারেননি সঞ্চালিকা সোনালি বেন্দ্রেও, যিনি নিজেও একসময় ছিলেন ক্যানসার যোদ্ধা।

অনুষ্ঠানে হিনা সেই তরুণী দর্শককে কাঁপা গলায় বলেন, ‘প্রতিদিন আমি পরচুলা পরি। তুমি জানো না, কী উপকার করলে। আমার এই চুলটাও অন্য কারও দান।

এরপর নিজেকে সামলে নিয়ে হিনা মৃদু হেসে বলেন, ‘আসলে তোমার চুলের থেকেও সুন্দর তোমার এই মনটা।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au