বিনোদন

আগামীতে যাদের হাতে যাবে হলিউডের রাজত্ব

  • 5:33 pm - October 18, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার

মেলবোর্ন, ১৮ অক্টোবর- হলিউডে নীরবে উঠে আসছে এক নতুন প্রজন্ম। এরই মধ্যে বিভিন্ন সিনেমায় নিজেদের প্রতিভার প্রমাণ দিয়েছেন তাঁরা। এই নতুন তারকারা জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে এবং সমালোচকদের কলমে। আগামী কয়েক বছরের মধ্যে তাঁদের হাতেই যাবে হলিউডের রাজত্ব।

টিমোথি শ্যালামে 

‘কল মি বাই ইয়োর নেম’ সিনেমার জন্য ২০১৮ সালে অস্কার মনোনয়ন পেয়ে আলোচনায় আসেন টিমোথি শ্যালামে। এ বছর ‘আ কমপ্লিট আননোন’ সিনেমায় বব ডিলানের ভূমিকায় অভিনয় করে চমকে দিয়েছেন তিনি। তাই ২০২৫ সালে আবারও অস্কার মনোনয়ন পান। টিমোথিকে এখন লিওনার্দো ডিক্যাপ্রিওর উত্তরসূরি বলা হচ্ছে। ভিন্ন ঘরানার পরিচালকদের কাছে তিনি প্রিয়। আবার ‘ওঙ্কা’ এবং ‘ডিউন’-এর মতো জনপ্রিয় সিনেমার কেন্দ্রবিন্দুও শ্যালামে।

পল মেসক্যাল

আইরিশ অভিনেতা পল মেসক্যালকে নিয়ে হলিউডের নির্মাতাদের মধ্যে চর্চা শুরু হয় ২০২০ সালে ‘নরম্যাল পিপল’ সিরিজের পর। ‘আফটারসান’ সিনেমা দিয়ে তিনি ফেস্টিভ্যাল চত্বরে আবির্ভূত হন। পান অস্কারে মনোনয়ন। পরের বছর ‘গ্ল্যাডিয়েটর ২’ মুক্তি পাওয়ার পর রাতারাতি তারকাখ্যাতি পান পল মেসক্যাল। তাঁর ঝুলিতে আছে বড় স্টুডিওর বেশ কিছু সিনেমা। তার মধ্যে উল্লেখযোগ্য ‘বিটলস’ ব্যান্ডের বায়োপিক। এতে তিনি আছেন পল ম্যাককার্টনির চরিত্রে।

জেন্ডায়া

শিশুশিল্পী হিসেবে ডিজনির ‘শেক ইট আপ’ সিরিজ দিয়ে অভিনয় শুরু। মাত্র ২৯ বছর বয়সে ‘স্পাইডার-ম্যান’ এবং ‘ডিউন’-এর মতো আলোচিত ফ্র্যাঞ্চাইজির জনপ্রিয় অভিনেত্রী। দুটি এমি এবং একটি গোল্ডেন গ্লোব বিজয়ী জেন্ডায়া আফ্রো-আমেরিকানদের নতুন পোস্টার গার্ল। টম হল্যান্ডের সঙ্গে তাঁর প্রেমকাহিনি সব সময় চর্চায় থাকে। নব্বইয়ের দশকে জুলিয়া রবার্টসের যে জনপ্রিয়তা ছিল, সেটার সঙ্গে বর্তমানে তুলনা করা হয় জেন্ডায়াকে।

সিডনি সুইনি

সিডনি সুইনি অভিনীত ‘এনিওয়ান বাট ইউ’ ২০২৪ সালে বক্স অফিস জয় করেছিল। তারপর সিডনি সুইনি তেমন গুরুত্বপূর্ণ কোনো সিনেমা করেননি। তবুও এ প্রজন্মের অন্যতম প্রিয় অভিনেত্রী তিনি। সিডনির মূল ইউএসপি, তিনি মন খুলে রাখঢাকহীন কথা বলেন। সিডনি স্বীকার করেন, তিনি বিনোদনের ‘ব্যবসা’ করেন। কোনো আঁতলামি করতে তিনি আসেননি। এই ধরনের কথা বলার সাহসের জন্য সিডনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের প্রিয় তারকা।

ফ্লোরেন্স পিউ

কম বাজেটের ইনডিপেনডেন্ট সিনেমা ‘লেডি ম্যাকবেথ’-এ অভিনয় করে প্রথম নজর কেড়েছিলেন ব্রিটিশ অভিনেত্রী ফ্লোরেন্স পিউ। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘মিডসমার’ ও ‘লিটল উইমেন’-এর পর থেকে নিজের ক্যারিয়ারে ভারসাম্য বজায় রেখে চলেছেন। একদিকে যেমন ‘ব্ল্যাক উইডো’ দিয়ে মার্ভেল ইউনিভার্সে প্রবেশ করেছেন, ‘ওপেনহাইমার’ সিনেমাতেও প্রশংসা কুড়িয়েছেন। ‘ডিউন: পার্ট টু’-এর পর তৃতীয় পর্বেও আছেন তিনি।

এ বছর মার্ভেল কমিকস ‘থান্ডারবোল্টস’ দিয়ে পেয়েছেন ব্যাপক সাফল্য।

অস্টিন বাটলার

অস্টিন বাটলারের সঙ্গে অনেকেই ব্র্যাড পিটের মিল খুঁজে পান। ব্র্যাডের মতোই ভিন্নধর্মী গল্পের দিকে ঝোঁক তাঁর। বাজ লারম্যানের ‘এলভিস’ সিনেমায় অভিনয়ের জন্য এত প্রস্তুতি নিয়েছিলেন যে তাঁর কণ্ঠস্বর এলভিস প্রিসলির মতোই হয়ে গিয়েছিল একসময়। পরে ‘দ্য বাইক রাইডার্স’, অরি এস্টারের ‘এডিংটন’, অ্যারন এরোনফস্কির ‘কট স্টিলিং’ সিনেমায় মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। ‘ডিউন: পার্ট টু’তে খলচরিত্রে ভয় ধরিয়ে দিয়েছেন।

জেকব এলর্ডি

ভিন্ন পথের পথিক তিনি। টাকাপয়সা বা স্টারডম নিয়ে তিনি ভাবিত নন। বড় প্রতিষ্ঠানের ফ্র্যাঞ্চাইজির তুলনায় ভিন্নধর্মী গল্প ও চরিত্রের দিকেই ঝোঁক বেশি। ‘সুপারম্যান’-এর মতো সিনেমার প্রস্তাবও ফিরিয়েছেন। টিভি সিরিজ ‘দ্য কিসিং বুথ’ বা ‘ইউফোরিয়া’ করার পর জেকব যে ‘সল্টবার্ন’-এর মতো ব্ল্যাক কমেডি বেছে নেবেন, কে ভেবেছিল! ‘প্রিসিলা’, ‘দ্য সুইট ইস্ট’, ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’—সব সিনেমাতে প্রশংসিত তিনি।

আনিয়া টেলর-জয়

‘ফিউরিওসা’ মুক্তির আগে আনিয়া টেলর-জয় বিখ্যাত ছিলেন নেটফ্লিক্সের ‘দ্য কুইন্স গ্যামবিট’ সিরিজের কেন্দ্রীয় চরিত্র হিসেবে। ‘দ্য উইচ’, ‘স্প্লিট’, ‘দ্য মেনু’র মতো সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। তবুও আনিয়ার জনপ্রিয়তায় কমতি থেকে যেত, যদি না ‘ম্যাড ম্যাক্স’-এর প্রিকুয়েল ফিউরিওসাতে তিনি অ্যাকশন অবতারে সাফল্য না পেতেন। এত জনপ্রিয়তা নিয়েও আনিয়া খুবই সোজাসাপটা। বিতর্কও তাঁকে ধাওয়া করে না।

মাইকি ম্যাডিসন

মাইকি ম্যাডিসনের উত্থান যেন ধূমকেতুর মতো। ‘ওয়ানস আপন আ টাইম ইন হলিউড’ বা ‘স্ক্রিম ৫’-এ তিনি মনে রাখার মতো কিছু করেননি। তবে শন বেকারের ‘আনোরা’তে এক যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করে প্রথম জেন-জি অভিনেত্রী হিসেবে জিতেছেন অস্কার। এরপরও তিনি বদলে যাননি। শন লেভির পরবর্তী স্টার ওয়ার্স সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়ে বেছে নিয়েছেন মারমেড থ্রিলার ‘রেপটিলিয়া’কে।

টম হল্যান্ড

টম হল্যান্ড বাকি সবার মধ্যে সবচেয়ে চেনা ছকে এগিয়েছেন। ফ্র্যাঞ্চাইজির চেনা পথ ধরেই তারকা হয়েছেন। স্পাইডার-ম্যান হিসেবে প্রথম জনপ্রিয়তা পান টম হল্যান্ড। মার্ভেল ব্রহ্মাণ্ডের বাইরে ‘আনচারটেড’ বা ‘চেরি’র মতো সিনেমাতেও সাফল্য পেয়েছেন। এক বছর বিরতি নিয়ে ইংল্যান্ডে ‘রোমিও জুলিয়েট’ নাটকের শো করেন। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’তে টেলামেকাস চরিত্রে অভিনয় করছেন টম হল্যান্ড।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au