বিনোদন

নতুন চ্যালেঞ্জ, নতুন চরিত্রে ২৭ বছরের নায়ক আহান

  • 4:04 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৮৯ বার

মেলবোর্ন ১৯ অক্টোবর- ‘কৃষ কাপুর’ চরিত্রের মাধ্যমে পর্দায় আবির্ভাব ঘটিয়েই বলিউডে ঝড় তুলেছিলেন ‘সাইয়ারা’ খ্যাত অভিনেতা আহান পান্ডে। তবে ‘সাইয়ারা’র সাফল্যে তিনি যেমন পেয়েছেন খ্যাতির শীর্ষ ছোঁয়া, তেমনি তাতেই থেমে নেই তার পথচলা। নতুন চ্যালেঞ্জ, নতুন চরিত্র, আর আরও গভীর অভিনয়ের খোঁজেই এখন ছুটছেন ২৭ বছরের এই উঠতি নায়ক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নিজেকে নতুন করে ভাঙছেন আহান, এবার শুরু করলেন নতুন প্রস্তুতি। ‘কৃষ কাপুর’-কে যে তিনি পিছনে ফেলে অনেকটা এগিয়ে এসেছেন, আহানের নতুন লুক তারই প্রমাণ।

সম্প্রতি অভিনেতা নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। ছোট করে কাটা চুল, স্বল্প দাড়ি ও পরনে লেদার জ্যাকেটে একেবারে অন্যরকম লুকে ধরা দিয়েছেন তিনি। ক্যাপশনে শুধু লিখেছেন, ‘এটা একটা কাট।’ উল্লেখ্য, সম্প্রতি যশরাজ ফিল্মসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন আহান। তাকে দেখা যাবে পরিচালক আলী আব্বাস জাফরের পরবর্তী ছবিতে। মূলত গুপ্তচরবৃত্তিসংক্রান্ত অ্যাকশনধর্মী ছবি বানানোর জন্য পরিচিত এই পরিচালক।

সালমান খানকে নিয়ে তার ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি বলিউড বক্স-অফিসে দারুণ হিট। তাই জল্পনা, আলী আব্বাসের ছবিতে আহানকেও দেখা যাবে একেবারে অ্যাকশনধর্মী এক নতুন অবতারে। ছবিতে তার বিপরীতে থাকছেন অভিনেত্রী শর্বরী ওয়াগ।

আগামী বছর থেকে শুরু হবে এই ছবির শুটিং। ‘সাইয়ারা’ ছবিতে অনীত পাড্ডার সঙ্গে আহানের রোম্যান্টিক রসায়ন এখনো দর্শকের মাঝে রয়েছে । এবার শর্বরী ও আহানের নতুন জুটি পর্দায় কতটা দাগ কাটতে পারে, সেটাই এখন দেখার বিষয়।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au