সর্বশেষ

রিশাদ ঝলকে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারালো বাংলাদেশ

  • 3:58 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৩৬ বার
ক্যারিবিয়দের বিপক্ষে ওয়ানডে সিরিজে এগিয়ে গেলো টাইগাররা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ অক্টোবর-ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দাপট দেখিয়েছে বাংলাদেশ। রিশাদ হোসেনের ফাইফারে উইন্ডিজকে একপ্রকার পাত্তাই দেয়নি টাইগাররা।

সফরকারীদের বিপক্ষে ৭৪ রানের বিশাল জয় তুলে নিয়েছে মেহেদী হাসান মিরাজরা।
বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৯ ওভার টিকতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজ।

কিন্তু পুরো ইনিংসজুড়েই ছিল বাংলাদেশের স্পিন আক্রমণের দাপট। শেষ পর্যন্ত মাত্র ১৩৩ রানে অলআউট হয় ক্যারিবীয়রা।
বাংলাদেশের হয়ে জ্বলে উঠেছেন তরুণ লেগস্পিনার রিশাদ হোসেন। বল হাতে তুলে নিয়েছেন ৬ উইকেট, মাত্র ৩৫ রান খরচায়।

তার নিখুঁত লেন্থ ও ধারালো টার্নে একের পর এক ব্যাটার বিপদে পড়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত রিশাদই ছিলেন ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের দুঃস্বপ্ন।
ওপেনার ব্র্যান্ডন কিং একমাত্র কিছুটা প্রতিরোধ গড়েন। খেলেন ৬০ বলে ৪৪ রানের ইনিংস, যেখানে ছিল ৫ চার ও ১ ছক্কা। এছাড়া আলিক আতানাজে করেন ২৭ রান, আর শাই হোপ যোগ করেন ১৫। বাকিরা বড় ইনিংস গড়তে ব্যর্থ হন।

মেহেদী হাসান মিরাজ, দলের অধিনায়ক, বল হাতে দারুণ নিয়ন্ত্রিত স্পেল দিয়েছেন। ১০ ওভারে ৩টি মেডেনসহ মাত্র ১৬ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। আর মোস্তাফিজুর রহমান তুলে নিয়েছেন ২ উইকেট মাত্র ১৬ রানে।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পতনের গল্পও একঘেয়ে।

৫১ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত ব্যবধানে পড়ে যায় বাকিরাও। একসময় স্কোরবোর্ডে ৭ উইকেটে ১১৮, তারপর পুরো দল গুটিয়ে যায় ১৩৩ রানে।

এর আগে, টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের শুরুটা ছিল ভয়াবহ। ইনিংসের প্রথম তিন ওভারের মধ্যেই সাজঘরে ফেরেন দুই ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪)। ৮ রানে দুই ওপেনার হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর কিছুটা প্রতিরোধ গড়েন নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়। এই জুটি তৃতীয় উইকেটে যোগ করেন ৭১ রান। তবে শান্ত (৩২) ধীরগতির ইনিংস খেলে এলবিডব্লিউ হন খারি পিয়েরের বলে।

এরপর দলের হাল ধরেন হৃদয় ও মাহিদুল ইসলাম অঙ্কন। দু’জনের ব্যাটে ভর করে একসময় স্কোরবোর্ডে কিছুটা গতি আসে। হৃদয় করেন ৯০ বলে ৫১ রান, অঙ্কন ৭৬ বলে ৪৬ রান। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি কেউই। ৩৪তম ওভারে গ্রিভসের বলে উইকেট দেন হৃদয়, অঙ্কনকে (৪৬) ফেরান রোস্টন চেজ।

শেষদিকে রিশাদ হোসেন ঝড় তোলার চেষ্টা করেন। মাত্র ১৩ বলে ২৬ রান করে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দেন এই লেগ স্পিনার। কিন্তু বাকিরা টিকতে পারেননি। শেষ ১০ ওভারে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ১৭, নুরুল হাসান ৯, তাসকিন শূন্য, মোস্তাফিজ ১ রানে আউট হন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে দুর্দান্ত বোলিং করেন খারি পিয়েরে ও রোস্টন চেজ। পিয়েরে ১০ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ১ উইকেট, চেজ ২টি, জাস্টিন গ্রিভস ২টি, জেডেন সিলস ৩টি এবং রোমারিও শেফার্ড ১টি উইকেট শিকার করেন।

এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ। পরের ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত টাইগারদের।

এই শাখার আরও খবর

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের…

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au