সর্বশেষ

টি টেনে দল পেলেন সাইফ হাসান ও নাহিদ রানা

  • 4:05 am - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৪৮ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৯ অক্টোবর-এশিয়া কাপ থেকে ক্যারিয়ারের নতুন শুরু পেয়েছেন সাইফ। ধারাবাহিক পারফরম্যান্স করে যাচ্ছেন নিয়মিতই। নজর কেড়েছে তার দৃষ্টিনন্দন ব্যাটিং। ম্যাচগুলোও খেলেছেন আবার সংযুক্ত আরব আমিরাতের মাঠে।

এবার প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন সাইফ। বাংলাদেশী টপ-অর্ডারের এই ব্যাটারকে দলে নিয়েছে দল অ্যাসপিন স্ট্যালিয়ন্স।

অন্যদিকে জাতীয় দলে বর্তমানে কিছুটা অনিয়মিত হলেও গতির ঝলকে আগেই ক্রিকেট বিশ্বের নজরে এসেছিলেন নাহিদ। গতির ঝড় তোলা এই পেসার দেশের বাইরে দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পেলেন। এর আগে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) খেলার অভিজ্ঞতা আছে। তাকে দলে নিয়েছে ভিস্তা রাইডার্স।

ড্রাফটের কয়েকদিন আগেই সরাসরি চুক্তিতে দল পেয়েছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে দলে টেনেছে রয়্যাল চ্যাম্পস। অভিজ্ঞ এ তারকার সঙ্গে টি-টেন লিগের আগামী আসর মাতাবেন সাইফ ও নাহিদ।

আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে আবুধাবি টি-টেন। আট দলের এই টুর্নামেন্ট এর ফাইনাল হবে আগামী ৩০ নভেম্বর। টুর্নামেন্টের নবম আসরে নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে যুক্ত হয়েছে ভিস্তা রাইডার্স, অ্যাসপিন স্ট্যালিয়ন্স, রয়্যাল চ্যাম্পস, আজমান টাইটানস ও কোয়েটা ক্যাভালরি ফ্র্যাঞ্চাইজি। গত মৌসুমে খেলা খেলা ডেকান গ্লাডিয়েটর্স, দিল্লি বুলস ও নর্দার্ন ওয়ারির্সের সঙ্গে যোগ দিচ্ছে তারা।

এই শাখার আরও খবর

এবার ইরাকের কুর্দিস্তানে কোমালার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

প্রতিবেশী দেশ ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরানি কুর্দিবিরোধী গোষ্ঠী কোমালার একটি ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। রোববার তেহরানের একটি সংবাদমাধ্যমের বরাতে সৌদি…

মক্কা-মদিনার আকাশে ক্ষেপণাস্ত্র ধ্বংস, অভিযোগ অস্বীকার হুথিদের

সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনার আশপাশে আকাশে প্রতিহত করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে। সৌদি আরবের প্রতিরক্ষা কর্তৃপক্ষের দাবি,…

দেশের ১৫ হাজার স্কুলে নেই খেলার মাঠ, মোবাইলে আসক্তি বাড়ছে শিক্ষার্থীদের

ওটিএন বাংলা ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার মাঠ থাকার কথা থাকলেও দেশের ১৫ হাজারের বেশি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে নেই সেই সুযোগ। রাজধানীসহ বিভিন্ন শহরে মাঠের…

এক সপ্তাহে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত পাঠাল সৌদি আরব

মাত্র এক সপ্তাহে ৭ হাজার ৯৩৪ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে সৌদি আরব। একই সময়ে দেশজুড়ে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের…

“কিসের চুমু রে!”; একটি থাপ্পড়, একটি শিশুর কান্না এবং আমাদের সামাজিক বিবেকঃ রাজনৈতিক সংস্কৃতি ও সত্য অস্বীকারের সমাজতত্ত্ব

“কিসের চুমু রে!” এই কয়েকটি শব্দের পরই গাজীপুরের টঙ্গীর একটি মাদ্রাসায় এক শিক্ষককে থাপ্পড় মারার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনাটির কেন্দ্রে রয়েছেন একজন বাবা,…

ট্রানজিট করিডর নিয়ে সমঝোতা, মাতারবাড়ী বন্দরে অর্থায়নের সম্ভাবনা

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর প্রকল্পে অর্থায়ন চুক্তি সই হতে পারে। তবে এ ক্ষেত্রে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের জন্য ছয় লেনের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au