বিনোদন

নতুন অ্যালবাম মুক্তির অপেক্ষা আরো দীর্ঘ হচ্ছে ব্ল্যাকপিংকের

  • 5:30 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
মেলবোর্ন ২১ অক্টোবর- দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় গার্ল ব্যান্ড ব্ল্যাকপিংকের নতুন অ্যালবামের মুক্তির অপেক্ষা আরো কিছুটা দীর্ঘ হচ্ছে। নভেম্বরেই অ্যালবামটি মুক্তি পাওয়ার কথা থাকলেও এখন তা পিছিয়ে যাচ্ছে ডিসেম্বর পর্যন্ত।

ভারতীয় গণমাধ্যম নিউজ এইটিন জানিয়েছে, ব্ল্যাকপিংকের প্রযোজনা প্রতিষ্ঠান ওয়াইজি এন্টারটেইনমেন্টের প্রধান ইয়াং হিয়োন সুক এর আগে একটি ব্লগে নভেম্বরে অ্যালবাম প্রকাশের ইঙ্গিত দিয়েছিলেন।তবে এখন জানা গেছে, রোজ, জেনি কিম, লিসা ও জিসু কিমের নতুন অ্যালবাম ডিসেম্বরেই মুক্তি পাবে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, ‘অ্যালবামের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই প্রকাশের নির্দিষ্ট দিন-তারিখ জানানো হবে।’২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা শুরু করা ব্ল্যাকপিংক গত ৯ বছরে প্রায় ৩৫টি গান প্রকাশ করেছে। তবে তিন বছর ধরে তারা নতুন কোনো অ্যালবাম প্রকাশ করেনি।
তাদের প্রথম অ্যালবাম ‘স্কয়ার ওয়ান’ মুক্তি পায় ২০১৬ সালে। অ্যালবামের ‘হুইসেল’ এবং ‘বোম্বায়াহ’ গান দুটি বিলবোর্ড চার্টে সাড়া ফেলে দেয়। এক মাসের মধ্যে অ্যালবামটির বিক্রি ছাড়িয়ে যায় ১০ লাখ কপি। এরপর ২০২২ সালে ‘বর্ন পিংক’ অ্যালবামের ‘পিংক ভেনম’ গানটিও ব্যাপক জনপ্রিয়তা পায়।
এদিকে নতুন অ্যালবামের কাজের পাশাপাশি বর্তমানে ব্ল্যাকপিংক ব্যস্ত রয়েছে বিশ্বভ্রমণ ‘ডেডলাইন’ ট্যুর নিয়ে। ইতিমধ্যে তারা উত্তর আমেরিকা ও ইউরোপে পারফর্ম করেছে। পরবর্তী গন্তব্য তাইওয়ান, ব্যাঙ্কক, জাকার্তা, সিঙ্গাপুর, টোকিও, হংকংসহ একাধিক এশিয়ান শহর।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au