বিনোদন

চলে গেলেন প্রখ্যাত কৌতুক অভিনেতা আসরানি

  • 5:34 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:১৩৪ বার

মেলবোর্ন ২১ অক্টোবর- প্রখ্যাত কৌতুক অভিনেতা আসরানি মারা গেছেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর ৮৪ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সংবাদ সংস্থা এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে জানিয়েছে, দীর্ঘ অসুস্থতার পর অভিনেতা-পরিচালক গোবর্ধন আসরানি মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এই কৌতুক অভিনেতা পাঁচ দশকেরও বেশি সময় ধরে দর্শকদের বিনোদন দিয়ে গেছেন।

ভারতের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এফটিটিআই) থেকে স্নাতক সম্পন্ন করেন আসরানি। ১৯৬০-এর দশকে অভিনয়জীবন শুরুর পর অল্প সময়েই হিন্দি সিনেমার পরিচিত মুখে পরিণত হন তিনি। ‘শোলে’ ছবিতে তার অদ্ভুত জেলারের চরিত্রে অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়।

আসরানির অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে-‘ধামাল’, ‘হালচাল’, ‘হেরা ফেরি’ এবং ‘খাট্টা মিঠা’।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au