বিনোদন

চলে গেলেন বিজ্ঞাপন দুনিয়ায় বিপ্লব আনা পীযূষ পাণ্ডে

  • 3:42 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:৮০ বার
মেলবোর্ন, ২৫ অক্টোবর- না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ভারতের পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়া বিজ্ঞাপন দুনিয়ায় অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব পীযূষ পাণ্ডে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। শুক্রবার তার প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন শিল্পপতি থেকে রাজনীতিমহল, বিনোদন দুনিয়ার বড় বড় তারকারা।

প্রায় চার দশকেরও বেশি সময় ধরে জনপ্রিয় বিজ্ঞাপনী সংস্থা ‘ওগিলভি ইন্ডিয়া’র মুখ ছিলেন পীযূষ।

যে কোনো দ্রব্য বিক্রি করাই নয়, তার সঙ্গে সাধারণ মানুষের আবেগকে মিশিয়ে দিতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। বিজ্ঞাপন তৈরির সংজ্ঞা বদলে দেন তিনি। তার ‘ক্যাচলাইন’-এই প্রতিটি দ্রব্য নতুন করে গল্প বলতে শুরু করে।

‘এশিয়ান পেইন্টস’-এর ‘হার খুশি মেঁ রং লায়ে’ বা ‘ক্যাডবেরি’র ‘কুচ খাস হ্যায়’, ‘ফেভিকল কা জোড়’ থেকে ‘হাচ’-এর কুকুর বা ‘ভোডাফোন’-এর জুজু, যে বিজ্ঞাপনেই তিনি হাত দিয়েছেন, সেই বিজ্ঞাপন আজও একই রকমভাবে জনপ্রিয়।

শুধু তা-ই নয়, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে পীযূষের লেখা ‘আব কি বার মোদি সরকার’ ঝড় তুলেছিল রাজনৈতিক মহলেও। জনপ্রিয় ‘মিলে সুর মেরা তুমহারা’ গানের গীতিকারও পীযূষ নিজেই। ২০২৩ সালে ‘ওগিলভি ইন্ডিয়া’র কার্যনির্বাহী চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন। বিজ্ঞাপনের কাজের পাশাপাশি মাঝে মাঝে পর্দায়ও দেখা গেছে তাকে।

 

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au