লিড নিউজ

দক্ষিণ আমেরিকায় সেনা উপস্থিতি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, মোতায়েন হচ্ছে এয়ারক্রাফট ক্যারিয়ার গ্রুপ

  • 7:42 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:৪০ বার
মার্কিন সামরিক বাহিনীর সর্বাধুনিক ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ (USS Gerald R. Ford) ও এর যুদ্ধজাহাজসমূহ এই অভিযানে অংশ নেবে। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ২৫ অক্টোবর- যুক্তরাষ্ট্র দক্ষিণ আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সামরিক উপস্থিতি আরও জোরদার করতে একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পাঠানোর ঘোষণা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের এই পদক্ষেপকে এখন পর্যন্ত অঞ্চলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী সামরিক উপস্থিতির ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

মার্কিন সামরিক বাহিনীর সর্বাধুনিক ও বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী রণতরি ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’ (USS Gerald R. Ford) ও এর যুদ্ধজাহাজসমূহ এই অভিযানে অংশ নেবে। এতে রয়েছে ৫ হাজারের বেশি নাবিক, উন্নত রাডার ব্যবস্থা, পারমাণবিক রিঅ্যাক্টর এবং ৭৫টির বেশি যুদ্ধবিমান রাখার সক্ষমতা।

এই মোতায়েনকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলাসহ লাতিন আমেরিকার দেশগুলোর বেড়ে ওঠা উত্তেজনার প্রেক্ষাপটে দেখা হচ্ছে। ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলার সরকারকে মাদকপাচার, দুর্নীতি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংসের অভিযোগে অভিযুক্ত করে আসছে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, এই বিশেষ সামরিক মোতায়েনের লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ও পশ্চিম গোলার্ধের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা অবৈধ কার্যক্রম শনাক্ত ও প্রতিরোধ করা।

তিনি জানান, ক্যারিয়ার গ্রুপ কখন দক্ষিণ আমেরিকার জলসীমায় পৌঁছাবে তা এখনো প্রকাশ করা হয়নি। তবে কয়েক দিন আগেও জাহাজটি ইউরোপীয় জলসীমা অতিক্রম করছিল।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দাবি করেছেন, যুক্তরাষ্ট্র তাঁকে ক্ষমতাচ্যুত করতে চায়। বৃহস্পতিবার তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ভেনেজুয়েলায় হস্তক্ষেপ করে, তাহলে শ্রমিক শ্রেণি রাস্তায় নেমে সাধারণ ধর্মঘট ডাকবে এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলবে।

ওয়াশিংটন এর আগে মাদুরোর গ্রেপ্তারে সহায়ক তথ্য দিলে পুরস্কারের পরিমাণ বাড়িয়ে ৫ কোটি ডলার করেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, তিনি আন্তর্জাতিক মাদক চক্রের সঙ্গে যুক্ত, যা মাদুরো অস্বীকার করেছেন।

সেপ্টেম্বরের শুরু থেকে ক্যারিবীয় সাগরে সন্দেহভাজন মাদকবাহী জাহাজ লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ১০টি হামলা চালিয়েছে, যাতে প্রায় ৪০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ভেনেজুয়েলার নাগরিকও রয়েছে বলে জানা গেছে।

এদিকে শুক্রবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানান, সর্বশেষ অভিযানে ৬ জন সন্দেহভাজন “নার্কো-টেররিস্ট” নিহত হয়েছে।

আইনজীবী ও কিছু ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এসব অভিযানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে রিপাবলিকানদের একাংশ এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে।

সম্প্রতি ট্রাম্প কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে “অবৈধ মাদক ব্যবসার নেতা” এবং “খারাপ মানুষ” বলে মন্তব্য করেছেন। কলম্বিয়া সরকার এই ভাষাকে “অপমানজনক” বলে অভিহিত করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলায় সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমোদনও দিয়েছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কংগ্রেসকে মাদকচক্র বিরোধী অভিযানের বিষয়ে অবহিত করবে এবং প্রয়োজনে স্থল অভিযানও চালানো হতে পারে।

ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের সঙ্গে থাকবে গাইডেড মিসাইল ক্রুজার ও কয়েকটি বিধ্বংসী যুদ্ধজাহাজ, যেগুলো আকাশ থেকে আকাশে, সমুদ্র থেকে সমুদ্রে এবং অ্যান্টি-সাবমেরিন যুদ্ধ পরিচালনার সক্ষমতা রাখে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

বিশ্বজুড়ে বাড়ছে চীনা ভাষার কদর, ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তানদের ঝোঁক মান্দারিনে

মেলবোর্ন, ২৮ জুন- বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও প্রযুক্তিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবের সঙ্গে তাল মিলিয়ে ধনী ও প্রভাবশালী পরিবারের সন্তানদের মধ্যে মান্দারিন ভাষা শেখার আগ্রহ বাড়ছে।…

আইএস-সংশ্লিষ্ট নারীকে দেশে ফেরার অনুমতি, অস্ট্রেলিয়ায় আইনি ও রাজনৈতিক বিতর্ক

মেলবোর্ন, ২৮ জুন- ইসলামিক স্টেট (আইএস)–সংশ্লিষ্ট অস্ট্রেলীয় নাগরিক হোদান অ্যাবিকে দেশে ফেরার অনুমতি দেওয়াকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ায় নতুন করে আইনি ও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।…

চীনের ২৪টি জে-১০সিই যুদ্ধবিমান কিনতে পারে বাংলাদেশ

মেলবোর্ন, ২৮ জুন- বাংলাদেশ চীনের তৈরি ২৪টি জে-১০সিই বহুমুখী যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত…

আবারও কাঁপল ভেনেজুয়েলা, মৃত ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

মেলবোর্ন, ২৮ জুন- দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ধ্বংসযজ্ঞের রেশ কাটতে না কাটতেই আবারও কেঁপে উঠেছে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় ৭ দশমিক ২ ও…

ঐচ্ছিক অনুদানের তালিকার দুই জায়গায় জামায়াত এমপির মেয়ের নাম

মেলবোর্ন, ২৮ জুন- নড়াইল-২ (সদরের একাংশ ও লোহাগড়া) আসনের জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক অনুদান তহবিলের একটি তালিকায় তার মেয়ের নাম দুইবার থাকার অভিযোগকে…

যাত্রাবিরতিতে রেস্তোরাঁয় ভুলে দুই বছরের শিশু রেখে যান পাকিস্তানি পরিবার

মেলবোর্ন, ২৮ জুন- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে যাত্রাবিরতির সময় অসাবধানতাবশত দুই বছর বয়সী এক শিশুকে রেস্তোরাঁয় রেখেই কক্সবাজারের উদ্দেশে রওনা দেয় পাকিস্তান থেকে আসা একটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au