বাংলাদেশ

নওগাঁয় ট্রাকচাপায় ৫ জন নিহত

  • 4:27 pm - January 31, 2026
  • পঠিত হয়েছে:১৮৭ বার

মেলবোর্ন, ৩১ জানুয়ারি- নওগাঁর মহাদেবপুর উপজেলায় নিয়ন্ত্রণ হারানো ট্রাকের চাপায় পাঁচ জন নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ইমরুল কায়েস নিহত পাঁচ জনের বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে তাৎক্ষণিকভাবে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান (২৫) ও সঞ্জু রাও (৪৫)। বাকি তিন জনের পরিচয় জানার চেষ্টা চলছে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কাসেম জানান, একটি ট্রাক মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাওয়ার পথে পাঠকাঠি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। গুরুতর আহত অবস্থায় আরও তিন জনকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

আরএমও ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। আহতদের ভোর ৫টার দিকে হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা চেষ্টা চালালেও শেষ পর্যন্ত পাঁচ জনের প্রাণ রক্ষা করা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।

এই শাখার আরও খবর

গুলি করেন তাজুল, আদালতে দুই আসামির স্বীকারোক্তি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তাজুল ইসলাম।…

বাঁশখালীতে সিএনজি অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং

চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কথা জানিয়ে মাইকিং করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১…

খুলনায় ব্যবসাপ্রতিষ্ঠানে তাঁতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

খুলনা মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবিরকে নিজের ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নগরের আড়ংঘাটা থানার…

প্রতিবাদের মুখে বাংলাদেশে ৫২৯টি পোশাক কারখানা বন্ধ

ওটিএন বাংলা: ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে বাংলাদেশের প্রধান শিল্পাঞ্চলগুলোতে ৫২৯টি কারখানার কার্যক্রম ব্যাহত হয়েছে। রবিবার, ১ নভেম্বর এসব কারখানায়…

টানা সাত মাস কমল অস্ট্রেলিয়ায় বাড়ির দাম

ওটিএন বাংলা, মেলবোর্ন: অস্ট্রেলিয়ার আবাসনবাজারে দরপতন অব্যাহত রয়েছে। অক্টোবরে জাতীয় পর্যায়ে আবাসিক সম্পত্তির মূল্য আরও ১.২ শতাংশ কমেছে। এ নিয়ে টানা সাত মাস দাম কমল।…

গাইবান্ধায় ছাত্রী ধর্ষণ মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক গ্রেপ্তার

গাইবান্ধায় ১৪ বছর বয়সী এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাসান আলীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার পর মামলা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au