বাংলাদেশ

সংসদ নির্বাচনে ৫৫% ভোট পড়তে পারে: পররাষ্ট্র উপদেষ্টা

  • 9:43 pm - February 01, 2026
  • পঠিত হয়েছে:১০২ বার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হো‌সেন।

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৫ শতাংশের বেশি হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তাঁর মতে, বড় রাজনৈতিক দলগুলোর অবস্থান এবং নির্বাচন ঘিরে সরকারের প্রস্তুতির কারণে ভোটার অংশগ্রহণ তুলনামূলকভাবে বেশি হতে পারে।

রোববার রাজধানীর একটি হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত নির্বাচন রিপোর্টিং বিষয়ক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৫৫ শতাংশ ভোট পড়েছিল। সেই অভিজ্ঞতার কথা উল্লেখ করে তিনি বলেন, এবার ভোটের হার সেই সীমা ছাড়িয়ে যাবে বলে তাঁর ধারণা। তাঁর ভাষায়, “আমার মনে হয় এবার নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে।”

নির্বাচনের সার্বিক পরিস্থিতি প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনই পুরোপুরি ঝামেলামুক্ত হয়নি। অতীতের সব নির্বাচনে কোনো না কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা ছিল। তবে এবার এখন পর্যন্ত যেসব ঘটনা ঘটেছে, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে তিনি জানান। তাঁর মতে, শান্তিপূর্ণ ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনই সরকারের প্রধান লক্ষ্য।

তিনি বলেন, “বিশ্বাসযোগ্য নির্বাচন হওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং মানুষ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।”

নির্বাচনকালীন সহিংসতা নিয়ে সরকারের পদক্ষেপ বিদেশি কূটনীতিকদেরও জানানো হয়েছে বলে উল্লেখ করেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, আন্তর্জাতিক মহলকে পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত রাখা হচ্ছে।

‘হ্যাঁ ভোট’ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, শুরুতে এ বিষয়ে মানুষের মধ্যে কিছুটা দ্বিধা ছিল। তবে জামায়াতে ইসলামী ও এনসিপি শুরু থেকেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। পরে বিএনপি চেয়ারম্যানও হ্যাঁ ভোটের পক্ষে মত দিয়েছেন। তাঁর মতে, বড় রাজনৈতিক দলগুলো একই অবস্থানে থাকায় হ্যাঁ ভোট নিয়ে আর তেমন জটিলতা নেই।

তিনি বলেন, “মানুষ সাধারণত দলের সিদ্ধান্ত অনুসরণ করেই ভোট দেয়। বড় দলগুলো যখন হ্যাঁ ভোটের পক্ষে বলছে, তখন হ্যাঁ ভোট সহজেই হবে বলে আমার মনে হয়।”

নির্বাচনের পর প্রধান উপদেষ্টার সম্ভাব্য জাপান সফর প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য নেই।

এছাড়া উপদেষ্টাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেন, কেউ কেউ দ্রুত সাধারণ পাসপোর্ট পেয়ে প্রয়োজনীয় ভিসা সংগ্রহের জন্য কূটনৈতিক পাসপোর্ট জমা দিয়েছেন। তবে তিনি নিজে এখনো কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেননি বলে জানান।

অনুষ্ঠানে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বক্তব্য দেন। ডিক্যাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে ডিক্যাব টকে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু হেনা ইমরুল কায়েস।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au