ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…
মেলবোর্ন ২ ফেব্রুয়ারি- আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে ভারতকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মুখ্য উপদেষ্টা মহম্মদ ইউনূস এক বিবৃতিতে জানিয়েছেন, নির্বাচন উপলক্ষ্যে মোট ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষকের আগমনের বিষয়টি নিশ্চিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাকে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়েছে। এর মধ্যে কিছু দেশ ইতোমধ্যে তাদের প্রতিনিধি পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে। তবে ভারতসহ নেপাল, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, মিশর, ফ্রান্স, কুয়েত, মরক্কো, নাইজেরিয়া ও রোমানিয়া এখনও আনুষ্ঠানিকভাবে তাদের সিদ্ধান্ত জানায়নি।
নির্বাচনকে ঘিরে গুরুত্বের কথা তুলে ধরে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেন বলেন, এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে সহায়ক হবে।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিকে সেই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au