বাংলাদেশ

ঢাকার হাতিরঝিলে পুলিশ কর্মকর্তাকে বেধড়ক পিটুনি, শরীরে ১৭ সেলাই

  • 2:28 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৬৭ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি-  রাজধানীর হাতিরঝিলে ব্যক্তিগত গাড়িতে সামান্য ঘষা লাগাকে কেন্দ্র করে পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে সংঘটিত এ হামলায় গুরুতর আহত হন ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত এডিসি মাহাফুজ্জামান। আহত অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার শরীরে ১৭টি সেলাই দিতে হয়েছে।

ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় সাতজনকে আসামি করে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।

ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দায়িত্ব পালন শেষে এডিসি মাহাফুজ্জামান ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন। এ সময় হাতিরঝিল এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই গাড়ির আরোহীরা তার ওপর হামলা চালায়।

ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, পুলিশ প্লাজার পেছনের এলাকায় গাড়ি চালানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন অপর গাড়ির আরোহীরা সংঘবদ্ধভাবে এডিসি মাহাফুজ্জামানের ওপর চড়াও হয়।

হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা জানান, হামলাকারীরা পেশায় ব্যবসায়ী এবং ঘটনার আগে তারা মদ পান করেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা হাতিরঝিলের পাশের একটি বার থেকে মদ পান করে এলাকায় আসেন।

ঘটনার বিস্তারিত বর্ণনায় হাতিরঝিল থানার এক পুলিশ সদস্য জানান, সামান্য ধাক্কা লাগার পর হামলাকারীরা এডিসির গাড়ির পথ আটকান। গাড়ির কাচে পুলিশ লেখা দেখে তারা কটূক্তি করতে থাকেন এবং ফোন করে আরও সহযোগী ডেকে আনেন। পরে ১৫ থেকে ২০ জনের একটি দল এডিসি মাহাফুজ্জামানকে ঘিরে ধরে বেদম মারধর করে।

স্থানীয়দের সহায়তায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং হামলার পেছনের পুরো ঘটনাপ্রবাহ খতিয়ে দেখা হচ্ছে।

এই শাখার আরও খবর

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

ভ্যালেন্সিয়াকে ৫-০ গোলে উড়িয়ে শীর্ষে বার্সেলোনা

লা লিগায় দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বার্সেলোনা। পয়েন্ট তালিকার তলানিতে থাকা ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে টানা জয়ের ধারা অব্যাহত রেখেছে হ্যান্সি ফ্লিকের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au