বিশ্ব

সিকিমে সাড়ে ৪ ঘণ্টায় ১৩টি ভূমিকম্প

  • 4:39 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিমে মাত্র সাড়ে চার ঘণ্টার ব্যবধানে একের পর এক ১৩টি ভূমিকম্প অনুভূত হওয়ায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গভীর রাতে ধারাবাহিক এই কম্পনে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মধ্যে উদ্বেগ দেখা দিলেও এখন পর্যন্ত বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে সিকিমের গেলসিং এলাকায় প্রধান ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৫ এবং ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে।

এই প্রধান কম্পনের পরপরই শুরু হয় একের পর এক আফটারশক। সিসমোলজি কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গন এলাকায় সাতটি, নামচি এলাকায় চারটি এবং রাজধানী গ্যাংটকে ৩.১ মাত্রার আরও একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। সব মিলিয়ে সাড়ে চার ঘণ্টায় ১৩টি কম্পন অনুভূত হয় বিভিন্ন এলাকায়।

মধ্যরাতে দফায় দফায় কম্পনের কারণে অনেকেই ঘরবাড়ি ও হোটেল ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কায় আতঙ্ক আরও বেড়ে যায়। স্থানীয় প্রশাসন জানায়, পরিস্থিতি নজরদারিতে রাখা হয়েছে এবং জরুরি সেবা দল প্রস্তুত রয়েছে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থান করায় সিকিমে মাঝেমধ্যেই এমন কম্পন অনুভূত হয়। তবে স্বল্প সময়ের মধ্যে এতগুলো ভূমিকম্প একসঙ্গে হওয়ায় বিশেষজ্ঞরা পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণের কথা বলছেন।

প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার এবং কোনো ঝুঁকিপূর্ণ ভবনে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে।

এই শাখার আরও খবর

গণপিটুনি, হত্যাকাণ্ড ও জমি দখলে অবনতির মুখে বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি

বাংলাদেশে গণপিটুনি, কথিত ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ড, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে সহিংসতা এবং জমি দখলের ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন…

ঢাকায় ফিরলেও বাইরে বের হতে ভয় পাচ্ছেন বাঁধন, ভেনিসের হামলার ট্রমা কাটেনি এখনও

ওটিএন বাংলা রিপোর্ট : ইতালির ভেনিসে হামলা ও হেনস্তার ঘটনার এক মাস পেরিয়ে গেলেও সেই অভিজ্ঞতার মানসিক ধকল কাটিয়ে উঠতে পারেননি অভিনেত্রী আজমেরী হক বাঁধন।…

যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৯

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডার পাম বিচ কাউন্টিতে আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে অন্তত ৯ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিধ্বস্ত…

অহিংস থেকে সহিংস আন্দোলনে শ্রমিকরা, কী ঘটতে যাচ্ছে ঢাকায়?

ওটিএন বাংলা রিপোর্ট : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন রোববার (১ নভেম্বর) হঠাৎ সহিংস রূপ নেয়। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের…

নীলফামারীতে জুলাই-আগস্টে নিহতের ঘটনা নেই, তবু হত্যায় প্ররোচনার মামলায় আসাদুজ্জামান নূর

বিএনপির বর্তমান সরকারের সমর্থনপুষ্ট বিচারব্যবস্থা ও জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচারপ্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রিটিশ সাংবাদিক ও লেখক ডেভিড বার্গম্যান। অভিনেতা ও আওয়ামী লীগের সাবেক সংসদ…

গুলি করেন তাজুল, আদালতে দুই আসামির স্বীকারোক্তি

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁদের জবানবন্দির বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী তাজুল ইসলাম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au