অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়াগামী পাঁচ টন কোকেন জব্দ করে সাগরে ফেলে দিল ফ্রান্স

  • 6:15 pm - February 06, 2026
  • পঠিত হয়েছে:১৪৮ বার
অস্ট্রেলিয়াগামী পাঁচ টন কোকেন জব্দ করে সাগরে ফেলে দিল ফ্রান্স। ছবিঃ ফ্রান্স পুলিশ

মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- অস্ট্রেলিয়াগামী প্রায় পাঁচ টন কোকেন বহনকারী একটি জাহাজ আটক করে বিপুল পরিমাণ মাদক সাগরে ফেলে দিয়েছে ফরাসি কর্তৃপক্ষ। তবে জাহাজটি ও এর নাবিকদের বিরুদ্ধে কোনো মামলা না করে ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কে তদন্ত করবে এবং কার এখতিয়ারেই বা বিচার হবে—তা নিয়ে তৈরি হয়েছে আইনি জটিলতা।

ফরাসি পলিনেশিয়ার প্রেসিডেন্ট মোয়েতাই ব্রথারসন জানিয়েছেন, জাহাজটির উৎস দেশ বা গন্তব্য দেশের দায়িত্ব এ বিষয়ে তদন্ত করে অভিযোগ গঠন করা। তাঁর মতে, ফরাসি পলিনেশিয়ার কারাগারগুলো ইতোমধ্যে ভিড়ে ঠাসা থাকায় নতুন করে এমন মামলার ভার নেওয়া সম্ভব নয়।

দুই সপ্তাহ আগে ফরাসি সশস্ত্র বাহিনী ফরাসি পলিনেশিয়ার কাছাকাছি আন্তর্জাতিক জলসীমায় ‘এমভি রেইডার’ নামের জাহাজটি আটক করে। জাহাজটিতে হন্ডুরাস ও ইকুয়েডরের নাগরিকসহ মোট ১১ জন নাবিক ছিলেন। তল্লাশিতে প্রায় পাঁচ টন কোকেন পাওয়া যায়, যার অস্ট্রেলিয়ায় আনুমানিক বাজারমূল্য প্রায় ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার বলে ধারণা করা হচ্ছে।

ফরাসি পলিনেশিয়ার প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন, জব্দ করা সব কোকেন সাগরে ফেলে দেওয়া হয়েছে। তিনি বলেন, “সব মাল সাগরে ফেলে দিলে মাদক কারবারিদের বড় ধরনের ক্ষতি হয়।”

মোয়েতাই ব্রথারসন বলেন, “ইতোমধ্যে মাদক বহনকারী কয়েকটি জাহাজের নাবিক আমাদের কারাগারে রয়েছে। সব মাদক পাচারকারীকে আটক রাখার দায়িত্ব আমাদের নয়।”
এই কারণ দেখিয়ে এমভি রেইডার ও এর নাবিকদের কোনো বাধা ছাড়াই ছেড়ে দেওয়া হয়।

তিনি আরও বলেন, ভবিষ্যতে হয়তো এই নাবিকদের আদালতে দাঁড়াতে হবে, তবে সেটা ফরাসি পলিনেশিয়ায় নয়। “এটি দায়িত্বের প্রশ্ন নয়, বরং কে মামলা চালাতে চায়, সেটাই প্রশ্ন।”

মুক্তি পাওয়ার পর এমভি রেইডার ইঞ্জিন বিকলের কথা জানিয়ে বিপদের সংকেত পাঠায় এবং কুক দ্বীপপুঞ্জের রারোটোঙ্গা জলসীমায় প্রবেশ করে। পরে জাহাজটি আভাতিউ বন্দরে নোঙর করে।

কুক দ্বীপপুঞ্জের কাস্টমস বিভাগ জানায়, ২৪ জানুয়ারি জাহাজটি পৌঁছানোর পর সীমান্ত সংস্থাগুলো তল্লাশি চালায়, তবে সেখানে কিছুই পাওয়া যায়নি। নাবিক ও ক্যাপ্টেনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি ফরাসি পলিনেশিয়ার একচ্ছত্র অর্থনৈতিক অঞ্চলের বাইরে আটক হওয়ায় বিষয়টি আন্তর্জাতিক আইনের আওতাভুক্ত। এ কারণে তদন্ত ও বিচার কোন দেশ করবে, তা এখনো স্পষ্ট নয়।

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের পুলিশ ও কাস্টমস সংস্থার মধ্যে তথ্য বিনিময় চলছে বলে জানান ব্রথারসন। তবে অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

গত দুই সপ্তাহে ফরাসি কর্তৃপক্ষ অন্তত দুটি সন্দেহভাজন মাদকবাহী জাহাজ আটক করেও ছেড়ে দিয়েছে। বুধবার ফরাসি নৌবাহিনী জানায়, ফরাসি পলিনেশিয়ার কাছে আরও একটি জাহাজ থেকে ৪ দশমিক ২৫ টন কোকেন জব্দ করা হয়েছে। জাহাজটি মধ্য আমেরিকা থেকে দক্ষিণ আমেরিকাগামী ছিল বলে ধারণা করা হয়।

এ ক্ষেত্রেও কোকেন সাগরে ফেলে দেওয়া হয় এবং জাহাজ ও নাবিকদের ছেড়ে দেওয়া হয়। স্থানীয় আদালতের ওপর অতিরিক্ত চাপ পড়বে—এই যুক্তিতে প্রসিকিউটররা মামলা না করার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছে ফরাসি কর্তৃপক্ষ।

নিউজিল্যান্ড সরকারের ট্রান্সন্যাশনাল ও সংঘবদ্ধ অপরাধবিষয়ক উপদেষ্টা দলের চেয়ারম্যান স্টিভ সাইমন বলেন, প্রশান্ত মহাসাগর হয়ে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মাদক প্রবাহ এখন নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে।

তিনি বলেন, আগে মাদক এশিয়া হয়ে আসত, এখন আমেরিকা মহাদেশ থেকে প্রশান্ত মহাসাগর হয়ে নতুন একটি রুট তৈরি হয়েছে। নিউজিল্যান্ডে গত এক বছরে প্রতি সপ্তাহে যত মেথামফেটামিন জব্দ হয়েছে, ২০১৪ সালে পুরো বছরে তার সমান পরিমাণ জব্দ হয়েছিল।

স্টিভ সাইমনের মতে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মাদকের উচ্চ চাহিদা ও দামই এই পাচারকে উসকে দিচ্ছে। ফলে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলো পাচারের ট্রানজিট পয়েন্টে পরিণত হচ্ছে।

ফরাসি পলিনেশিয়ার প্রেসিডেন্ট বলেন, এর প্রভাব স্থানীয় সমাজেও স্পষ্ট। “মানুষ মাদকে আসক্ত হলে উৎপাদনশীলতা কমে যায়, পরিবার থেকে চুরি বাড়ে, অপরাধ বাড়ে।”

তিনি জানান, ফরাসি পলিনেশিয়ায় মাদক ধূমপান করা হলেও ফিজিতে ইনজেকশনের মাধ্যমে মাদক নেওয়ার প্রবণতা বেড়েছে, যার ফলে এইচআইভি ও সংক্রামক রোগও বাড়ছে।

সূত্রঃ এবিসি নিউজ

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au