বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

২ দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল

  • 6:41 pm - February 07, 2026
  • পঠিত হয়েছে:১৩৪ বার
২ দিন বন্ধ থাকবে দেশের সব দোকান-শপিংমল। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৭ ফেব্রুয়ারি- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল টানা দুই দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দোকান ব্যবসায়ী মালিকদের সংগঠন। আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, অর্থাৎ বুধবার ও বৃহস্পতিবার এই সিদ্ধান্ত কার্যকর হবে।

বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সভাপতি মো. নাজমুল হাসান মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত ৫ ফেব্রুয়ারি বিষয়টি জানানো হলেও শনিবার তা গণমাধ্যমে প্রকাশ্যে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নাগরিকদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা এবং সরকারের নেওয়া সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব দোকান, মার্কেট ও শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন সামনে রেখে সরকার ইতোমধ্যে ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে কারখানার শ্রমিকদের জন্য ১০ ফেব্রুয়ারিও ছুটি নির্ধারণ করা হয়েছে। নির্বাচনের দিন ১২ ফেব্রুয়ারি এমনিতেই সাধারণ ছুটি থাকছে। এর পরের দুই দিন সরকারি চাকরিজীবীদের নিয়মিত সাপ্তাহিক ছুটি হওয়ায় দেশজুড়ে টানা কয়েক দিনের ছুটির পরিস্থিতি তৈরি হচ্ছে।

এই দীর্ঘ ছুটির কারণে খুচরা বাণিজ্য, বিপণিবিতান ও শপিং কার্যক্রমে সাময়িক স্থবিরতা দেখা দিতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে শহরাঞ্চলের শপিংমল ও বাজারগুলোতে কেনাবেচা কমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

তবে ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা জানিয়েছেন, একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা দেশের সামগ্রিক স্বার্থের জন্য জরুরি। সে কারণেই আর্থিক ক্ষতির আশঙ্কা থাকা সত্ত্বেও তারা সরকারের সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়ে এই বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন।

এই শাখার আরও খবর

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

জার্মানির রাজ্য নির্বাচনে কট্টর ডানপন্থি এএফডির ঐতিহাসিক জয়

জার্মানির স্যাক্সনি-আনহাল্ট রাজ্যের নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে কট্টর ডানপন্থি দল অলটারনেটিভ ফর জার্মানি (এএফডি)। রোববার অনুষ্ঠিত নির্বাচনের বুথফেরত জরিপে দলটি প্রায় ৪৪ শতাংশ ভোট…

মার্কিন নিষেধাজ্ঞার পরও নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান আইসিসি

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও চাপের মধ্যেও নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসবে না আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। আদালতের প্রেসিডেন্ট তোমোকো আকানে জানিয়েছেন, পরিস্থিতি যাই হোক না কেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au