বিশ্ব

এপস্টিন নথিতে স্টিফেন হকিংয়ের ছবি প্রকাশ

বিকিনি পরা নারীদের সঙ্গে ককটেল হাতে দেখা গেল প্রয়াত বিজ্ঞানীকে, তবে পরিবার বলছে ছবির প্রেক্ষাপট ভিন্ন

  • 9:04 pm - February 26, 2026
  • পঠিত হয়েছে:১৯৪ বার
এপস্টিন নথিতে প্রকাশিত ছবিতে স্টিফেন হকিং; পরিবার বলছে নারীরা ছিলেন তাঁর কেয়ারার। Credit: Department of Justice

মেলবোর্ন, ২৬ ফেব্রুয়ারি: এপস্টিন–সংক্রান্ত নথিতে সম্প্রতি প্রকাশিত একটি ছবিতে প্রয়াত বিশ্বখ্যাত ব্রিটিশ তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে বিকিনি পরা দুই নারীর সঙ্গে ককটেল পান করতে দেখা গেছে। ছবিটি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়েছে এবং বিভিন্ন গণমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে।

প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি উষ্ণমণ্ডলীয় দ্বীপের রিসোর্টে সান বাথের চেয়ারে বসে লাল রঙের পানীয় হাতে হাস্যোজ্জ্বল স্টিফেন হকিং। দ্য সান জানায়, ছবিটি অতীতে অনলাইনে ঘুরে বেড়ালেও সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (DOJ) প্রকাশিত এপস্টিন নথির নতুন কিস্তিতে এটি আবার সামনে এসেছে।

স্টিফেন হকিং মোটর নিউরন রোগে আক্রান্ত ছিলেন এবং ২০১৮ সালে ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি দুইবার বিয়ে করেছিলেন এবং তাঁর তিন সন্তান রয়েছে।
ডেইলি মেইলকে দেওয়া এক বিবৃতিতে হকিংয়ের পরিবার জানায়, ছবিতে দেখা নারীরা কোনো ‘এলোমেলো ব্যক্তি’ নন; তাঁরা ছিলেন হকিংয়ের নিয়মিত পরিচর্যাকারী (কেয়ারার)। পরিবার জানায়, ২০০৬ সালে ক্যারিবীয় দ্বীপ সেন্ট থমাসের রিটজ কার্লটন হোটেলে ছবিটি তোলা হয়, যেখানে তিনি একটি বক্তব্য দেওয়ার পর ছবির জন্য পোজ দেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত সর্বশেষ নথিতে স্টিফেন হকিংয়ের নাম ২৫০ বারের বেশি উল্লেখ রয়েছে। তবে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা স্পষ্ট করেছেন, নথিতে কারও নাম থাকা মানেই কোনো অপরাধে জড়িত থাকা নয়।

উল্লেখ্য, সেন্ট থমাস যুক্তরাষ্ট্রের ভার্জিন আইল্যান্ডসের অংশ এবং এটি কুখ্যাত লিটল সেন্ট জেমস দ্বীপের কাছাকাছি, যা জেফরি এপস্টিনের মালিকানাধীন ছিল। দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালের মার্চে ২১ জন বিজ্ঞানীর একটি দল নিয়ে হকিং সেখানে একটি সম্মেলনে অংশ নেন, যা এপস্টিনের অর্থায়নে হয়েছিল।

‘এনার্জি অব এম্পটি স্পেস দ্যাট ইজন্ট জিরো’ শীর্ষক ওই আয়োজনের আগে হকিংকে লিটল সেন্ট জেমস দ্বীপে তোলা দুটি ছবিতেও দেখা যায়। একটি ছবিতে তাঁকে কয়েকজনের সঙ্গে বারবিকিউতে উপস্থিত থাকতে দেখা যায়, অন্যটিতে একটি সাবমেরিনের ভেতর থেকে দ্বীপের সমুদ্রতল ঘুরে দেখানো হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, হকিং হুইলচেয়ার ব্যবহার করতেন বলে সাবমেরিনটি তাঁর সুবিধার জন্য বিশেষভাবে পরিবর্তন করেছিলেন এপস্টিন।

তবে এপস্টিনের সঙ্গে স্টিফেন হকিংয়ের সম্পর্কের ধরন স্পষ্ট নয়। প্রকাশিত কোনো ছবিতেই তাঁদের একসঙ্গে দেখা যায়নি।
এদিকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ প্রকাশিত সর্বশেষ নথিতে স্টিফেন হকিংয়ের নাম ২৫০ বারের বেশি উল্লেখ রয়েছে। তবে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্টরা স্পষ্ট করেছেন, নথিতে কারও নাম থাকা মানেই কোনো অপরাধে জড়িত থাকা নয়।

এই শাখার আরও খবর

পারেদেসকে লাল কার্ড দেওয়ার খবর নাকচ করলো ফিফা

মেলবোর্ন, ২২ জুলাই- ২০২৬ ফুটবল বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার ম্যাচ শেষে সংঘর্ষের ঘটনায় আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়েন্দ্রো পারেদেসকে লাল কার্ড দেখানো হয়েছে বলে যে খবর ছড়িয়ে…

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে উচ্ছ্বাস কর্মকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেলবোর্ন, ২২ জুলাই- চার দিন ধরে নিখোঁজ থাকার পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ বিশ্ববিদ্যালয়সংলগ্ন ভাড়া বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে…

কয়েক ঘণ্টা পর মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হওয়ার কয়েক ঘণ্টা পর মুক্তি পেয়েছেন লোকসভার বিরোধীদলীয় নেতা…

শিক্ষার্থীদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে কংগ্রেস, অভিযোগ ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের

মেলবোর্ন, ২২ জুলাই- ভারতের বিরোধীদল কংগ্রেসের বিরুদ্ধে শিক্ষার্থীদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছেন দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। নিট-ইউজি প্রশ্নপত্র ফাঁস ইস্যু ঘিরে চলমান…

নতুন হামলার জেরে হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

মেলবোর্ন, ২২ জুলাই:  যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও…

সাত মাসের শিশু কন্যাকে আছড়ে হত্যার মামলায় বাবা গ্রেপ্তার

মেলবোর্ন, ২২ জুলাই: রাজধানীর উত্তরার সিরাজ মার্কেট এলাকায় সাত মাস বয়সী শিশুকন্যাকে আছড়ে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় বাবা কবির ইসলামকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au