সর্বশেষ

বড় চমক দিলেন বিজয়-রাশমিকা, মুগ্ধ সবাই

  • 10:21 pm - March 04, 2026
  • পঠিত হয়েছে:১৮৮ বার

মেলবোর্ন, ৪ মার্চ- দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোন্ডা ও রাশমিকা মান্দান্না। দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি ধুমধাম করে বিয়ের পিঁড়িতে বসেছেন এই দম্পতি। তবে বিয়ের আমেজ কাটতে না কাটতেই জীবনের নতুন ইনিংসের শুরুতেই এক বড় চমক দিলেন এই তারকা যুগল, যা দেখে মুগ্ধ অনুরাগীরা।

সোমবার তেলেঙ্গানার খাম্মানপেটে বিজয়ের পৈত্রিক ভিটায় পৌঁছান এই নবদম্পতি। সেখানে পরিবারের সদস্যদের সঙ্গে ঘরোয়া পরিবেশে সত্যনারায়ণ পূজায় অংশ নেন তারা। তবে সাধারণ কোনো পারিবারিক অনুষ্ঠানের গণ্ডিতেই সীমাবদ্ধ ছিল না তাদের এই সফর। গ্রামের মাটিতে দাঁড়িয়েই বিজয় এমন এক মানবিক ঘোষণা দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বিজয় তার ব্যক্তিগত চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তেলেঙ্গানার আচাম্পেট বিভাগের ৪৪টি সরকারি স্কুলের নবম এবং দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তি (স্কলারশিপ) প্রকল্প ঘোষণা করেছেন। অভিনেতার এই উদ্যোগের মূল লক্ষ্য হলো আর্থিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা, যাতে অভাবের কারণে কোনো মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ নষ্ট না হয়।

স্বামীর এমন উদ্যোগে গর্বিত রাশমিকা মান্দান্নাও। তিনি বিজয়ের এই কাজের প্রশংসা করেন। ছেলের এমন মানবিকতায় আবেগাপ্লুত হয়ে পড়েন বিজয়ের মা। শুধু আর্থিক সহায়তাই নয়, বিজয় নিজের শিকড়কে ভুলে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়ে গ্রামবাসীদের জানান, এখন থেকে তিনি নিয়মিত তার পৈতৃক গ্রামে যাতায়াত করবেন।

এদিকে বিজয়ের এই ঘোষণার ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পর থেকেই শুভেচ্ছার জোয়ারে ভাসছেন এই দম্পতি। একজন ভক্ত মন্তব্য করেছেন, ‘আগামী ৩০ বছরের মধ্যে বিজয় যদি মুখ্যমন্ত্রী হন, তবে আমি অবাক হব না।’ অন্য একজন লিখেছেন, ‘সিনেমার পর্দার মতো বাস্তবেও তিনি একজন সত্যিকারের নায়ক।’

এই শাখার আরও খবর

শরীর ম্যাসাজের কথা বলে রুমে ডেকে বলাৎকার, পালিয়ে বেরাচ্ছেন মাদ্রাসা শিক্ষক

রংপুরের কাউনিয়ায় একটি মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের আবাসিক এক শিক্ষার্থীকে শরীর ম্যাসাজ করে দেওয়ার কথা বলে কক্ষে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে এক…

শেষবার কি ছেলেকে দেখে যেতে পারবেন চিন্ময় কৃষ্ণ দাসের মা?

দীর্ঘদিন ধরে অসুস্থ শ্রীচিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মা বর্তমানে চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। ছেলের কারাবন্দি জীবনের প্রায় দুই বছর পার…

বাংলাদেশে সার নিয়ে আসলে কী চলছে?

আমন মৌসুমে প্রয়োজনীয় সার না পেয়ে বিপাকে পড়েছেন দেশের বিভিন্ন এলাকার কৃষক। কোথাও সার পাওয়া যাচ্ছে না, কোথাও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে।…

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au