অস্ট্রেলিয়া

২০২৬ নারী এশিয়ান কাপ

এশিয়ান কাপ শেষে ইরানে ফেরা নিয়ে শঙ্কায় নারী ফুটবলাররা, অস্ট্রেলিয়ায় সুরক্ষার দাবি জোরালো

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে ইরানের খেলোয়াড়রা জাতীয় সংগীত গাননি। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তারা সংগীত গেয়েছেন ও স্যালুটও দিয়েছেন, যা অনেকেই তেহরানের চাপ বা নির্দেশনার ফল হিসেবে ব্যাখ্যা করছেন।

  • 9:00 pm - March 07, 2026
  • পঠিত হয়েছে:২৪৩ বার
জাতীয় সংগীত না গাওয়ার পর দেশে ফেরা নিয়ে শঙ্কায় ইরানের নারী ফুটবল দল। ছবি:সংগৃহীত

মেলবোর্ন, ৭ মার্চ: ২০২৬ নারী এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় থাকা ইরানের নারী ফুটবল দলকে ঘিরে গভীর উদ্বেগ তৈরি হয়েছে। মানবাধিকারকর্মী, ইরানি-অস্ট্রেলীয় কমিউনিটি এবং খেলোয়াড়দের অধিকার রক্ষাকারী সংগঠনগুলো বলছে, দলটি দেশে ফিরলে শাস্তি, আটক বা নিপীড়নের ঝুঁকিতে পড়তে পারে। বিশেষ করে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে জাতীয় সংগীত না গাওয়াকে অনেকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে নীরব প্রতিবাদ হিসেবে দেখছেন।

আরও অভিযোগ রয়েছে, অস্ট্রেলিয়ায় আসার আগে খেলোয়াড়দের দিয়ে এমন চুক্তিপত্রে সই করানো হয়েছিল যাতে তারা দলত্যাগ বা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারেন; না হলে তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। মানবাধিকারকর্মীরা বলছেন, ইরানে একজনের কর্মকাণ্ডের জন্য পুরো পরিবারকে শাস্তি দেওয়ার নজির আগেও দেখা গেছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়ার কৌশলগত ক্যাম্পেইনার জাকি হায়দারি এবিসি স্পোর্টকে বলেন, খেলোয়াড়দের জন্য পরিস্থিতি অত্যন্ত জটিল। তার মতে, তারা দেশে ফিরলে ইরানি কর্তৃপক্ষ তাদের আটক ও বিচারের মুখে ফেলতে পারে, আবার অস্ট্রেলিয়ায় থেকে গেলে তাদের পরিবার-পরিজনও প্রতিশোধের শিকার হতে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে ইরানের খেলোয়াড়রা জাতীয় সংগীত গাননি। পরে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তারা সংগীত গেয়েছেন ও স্যালুটও দিয়েছেন, যা অনেকেই তেহরানের চাপ বা নির্দেশনার ফল হিসেবে ব্যাখ্যা করছেন। এরপর ইরানের রাষ্ট্রীয় টিভির এক কট্টরপন্থী উপস্থাপক তাদের “যুদ্ধকালীন বিশ্বাসঘাতক” বলে আখ্যা দেন, যা শঙ্কা আরও বাড়িয়ে দেয়।

এই পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্কের উদ্দেশে একটি পিটিশনও শুরু হয়েছে। এতে দাবি জানানো হয়েছে, নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা কাটার আগে যেন দলের কোনো সদস্যকে অস্ট্রেলিয়া ছাড়তে বাধ্য করা না হয় এবং যারা সুরক্ষা চাইবেন, তারা যেন ইরানি শাসকগোষ্ঠীর প্রভাবমুক্তভাবে স্বাধীন আইনি সহায়তা ও নিরাপত্তা পান। শুক্রবার রাতে চালু হওয়া এই পিটিশনে প্রকাশের সময় পর্যন্ত ৩০ হাজারের বেশি স্বাক্ষর জমা পড়ে।

মানবাধিকারকর্মী ড. মিনু ঘামারি অভিযোগ করেছেন, খেলোয়াড়দের সঙ্গে বাইরে থেকে সরাসরি যোগাযোগ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। বিভিন্ন সূত্রের দাবি, দলের সরকারি প্রতিনিধিদলে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি-সংশ্লিষ্ট ব্যক্তি থাকতে পারে। অস্ট্রেলিয়ায় আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। কিছু প্রত্যক্ষদর্শী অভিযোগ করেছেন, গোল্ড কোস্টে দলের হোটেলে নিরাপত্তাকর্মীরা অতিথি ও দর্শনার্থীদের ভয়ভীতি দেখিয়েছে, খেলোয়াড়দের যোগাযোগ নজরদারিতে রাখা হয়েছে, এমনকি হোটেলের ভেতরেও তাদের চলাফেরায় কড়া নজরদারি রয়েছে।

আরও অভিযোগ রয়েছে, অস্ট্রেলিয়ায় আসার আগে খেলোয়াড়দের দিয়ে এমন চুক্তিপত্রে সই করানো হয়েছিল যাতে তারা দলত্যাগ বা শাসকগোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ করতে না পারেন; না হলে তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। মানবাধিকারকর্মীরা বলছেন, ইরানে একজনের কর্মকাণ্ডের জন্য পুরো পরিবারকে শাস্তি দেওয়ার নজির আগেও দেখা গেছে।

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওয়ং এক বিবৃতিতে বলেছেন, অস্ট্রেলীয় সরকার নিপীড়নের বিরুদ্ধে সংগ্রামরত ইরানের জনগণের পাশে আছে। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে, ইরানে নারীরা দমন-পীড়নের শিকার এবং মতপ্রকাশ ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ভয়ের বাইরে থাকা উচিত। অন্যদিকে বিরোধী জোটের শ্যাডো অ্যাসিস্ট্যান্ট মিনিস্টার ডেভ শর্মা বলেছেন, ইরানি নারী দলের সদস্যদের আশ্রয় প্রার্থনার যে কোনো আবেদন অস্ট্রেলিয়ার আন্তর্জাতিক বাধ্যবাধকতার আলোকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

ফুটবলারদের বৈশ্বিক সংগঠন ফিফপ্রো এশিয়া/ওশেনিয়ার সভাপতি বো বুশ বলেছেন, টুর্নামেন্ট শুরুর আগেই ফিফা ও এএফসিকে সম্ভাব্য মানবাধিকার ঝুঁকি নিয়ে সতর্ক করা হয়েছিল, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। তার মতে, টুর্নামেন্টের আগে একটি পূর্ণাঙ্গ মানবাধিকার ঝুঁকি মূল্যায়ন করা উচিত ছিল। এখন জরুরি হলো, খেলোয়াড়রা দেশে ফিরলে তাদের নিরাপত্তা নিশ্চিতে ইরান ফুটবল ফেডারেশন ও ইরানি কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা, এবং সম্ভব হলে তাদের কিছু সময় অস্ট্রেলিয়ায় থাকার সুযোগ তৈরি করা।

সব শঙ্কা ও চাপের মধ্যেও ইরানের নারী দলকে মাঠে খেলতে হচ্ছে। ফিলিপাইনের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচের আগে কোচ মারজিয়েহ জাফারি বলেছেন, খেলোয়াড়রা নিজেদের দেশের পরিস্থিতি নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন, বিশেষ করে পরিবারগুলোর নিরাপত্তা নিয়ে। তবু তারা মাঠে নিজেদের সেরাটা দিতে চায়, কারণ তাদের ভালো পারফরম্যান্স ইরানের মানুষকে কিছুটা হলেও আনন্দ দিতে পারে।

-ABC

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au