অস্ট্রেলিয়া

বৈশ্বিক অস্থিরতায় জ্বালানি নীতিতে নতুন হিসাব কষছে অস্ট্রেলিয়া

  • 8:52 pm - April 03, 2026
  • পঠিত হয়েছে:২৬১ বার
ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩ এপ্রিল- মধ্যপ্রাচ্যের যুদ্ধজনিত বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে জ্বালানি সংকট মোকাবিলায় চাপে পড়েছে অস্ট্রেলিয়ার সরকার। বিশ্লেষকরা বলছেন, এই পরিস্থিতিতে অ্যান্থনি আলবানিজ সরকারের সংস্কার এজেন্ডার কেন্দ্রবিন্দুতে ভবিষ্যতের জ্বালানি পরিকল্পনাকে অগ্রাধিকার দেওয়া জরুরি হয়ে উঠেছে।

রাজনৈতিক অঙ্গনে বর্তমানে সরকার ও বিরোধীদের অবস্থানকে অনেকেই বাস্তববাদ বনাম জনপ্রিয়তাবাদের লড়াই হিসেবে দেখছেন। বিরোধী শিবিরের অ্যাঙ্গাস টেইলর ও ম্যাট ক্যানাভান জ্বালানির ওপর শুল্ক কমানোর দাবি তুললেও অর্থনীতিবিদদের একটি বড় অংশ এ নীতিকে দীর্ঘমেয়াদে অকার্যকর বলে মনে করছেন।

তবে রাজনৈতিক বাস্তবতায় জনপ্রিয়তার বিষয়টি বিবেচনায় নিয়ে শেষ পর্যন্ত সরকারও জ্বালানি শুল্ক কমানোর ঘোষণা দেয়। একই সময়ে পার্লামেন্টের আকার বাড়ানোর একটি প্রস্তাব নিয়ে কাজ করছিলেন বিশেষ রাষ্ট্রমন্ত্রী ডন ফ্যারেল। এ বিষয়ে ডেভিড লিটলপ্রাউড-এর নেতৃত্বাধীন ন্যাশনাল পার্টি সমর্থন দিলেও লিবারেলরা ছিল দ্বিধায়।

পরবর্তীতে বিরোধীদের সমালোচনা ও জনমতের চাপের মুখে পড়ে প্রধানমন্ত্রী আলবানিজ নিজেই পার্লামেন্টে দাঁড়িয়ে প্রস্তাবটি বাতিল করেন। তিনি বলেন, এ ধরনের বিতর্ক গণতন্ত্রের জন্য ইতিবাচক হতো না।

এই সিদ্ধান্তের ফলে সরকারের ভেতরেও কিছু অস্বস্তি তৈরি হয়। বিশেষ করে ট্রেজারার জিম চালমার্স-এর আগের একটি নীতিগত উদ্যোগ বাতিলের ঘটনার মতোই আবারও মন্ত্রিসভার অভ্যন্তরীণ সমন্বয় নিয়ে প্রশ্ন ওঠে।

বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী আলবানিজ সতর্ক ও বাস্তবভিত্তিক কৌশল নিয়েই সংকট মোকাবিলা করছেন। শুরুতে জ্বালানি সংকটের বিষয়টি জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন-এর ওপর ছেড়ে দিলেও পরিস্থিতি অবনতি হলে তিনি সরাসরি হস্তক্ষেপ করেন।

এরই ধারাবাহিকতায় ন্যাশনাল ক্যাবিনেট বৈঠক ডেকে সরকার জ্বালানি শুল্ক কমানোসহ একাধিক জরুরি পদক্ষেপ গ্রহণ করে। বিশেষজ্ঞরা মনে করছেন, তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সুসংগঠিত পরিকল্পনা গ্রহণই এখন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

এই শাখার আরও খবর

নিখোঁজের ৮ ঘণ্টা পর গর্ত থেকে শিশু বিথি রায়ের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলায় নিখোঁজ হওয়ার প্রায় আট ঘণ্টা পর বিথি রায় নামে ছয় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ৮টার দিকে…

যুক্তরাজ্যে ফিরলেও রাজপরিবারের দায়িত্বে ফিরছেন না হ্যারি-মেগান

যুক্তরাজ্যে প্রিন্স হ্যারি ও তাঁর স্ত্রী মেগান মার্কেলের ফেরার খবরে রাজপরিবারের সঙ্গে তাঁদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই হ্যারি ও মেগানের…

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au