বিশ্ব

ভারতের প্রধান নির্বাচন কমিশনারকে অপসারণে আনা প্রস্তাব খারিজ

ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের আরেক পরাজয়

  • 2:40 pm - April 07, 2026
  • পঠিত হয়েছে:২১১ বার

মেলবোর্ন, ৭ এপ্রিল- ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণ করতে বিরোধীদলের আনা ইমপিচমেন্ট প্রস্তাবের নোটিস সরাসরি খারিজ করে দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা এবং রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ।

গত ১২ মার্চ পক্ষপাতিত্বসহ নানা অভিযোগে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএম এবং আরও কয়েকটি দল জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে এই প্রস্তাব এনেছিল। ভারতের সংসদের দুই কক্ষই সোমবার তা গ্রহণ না করার কথা জানায়।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি সংসদের দুই কক্ষের দলীয় সাংসদদের সঙ্গে বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বৈঠকেই দলের সর্বোচ্চ নেতৃত্ব থেকে সাংসদদেরকে নির্দেশ দেওয়া হয়, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাবের বিষয়ে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করতে।

ভারতে প্রধান নির্বাচন কমিশনার পদ সাংবিধানিক পদ। সেই সাংবিধানিক পদে থাকার ব্যক্তির বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে গেলে অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর প্রয়োজন হয়। লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের সেই সংখ্যা মাত্র ৪১ জন।

এরপর সমমনোভাবাপন্ন দলগুলো- বিশেষ করে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র শরিকদের কাছে তৃণমূল সমর্থন চায়। সব মিলিয়ে জ্ঞানেশকে অপসারণের প্রস্তাব সংক্রান্ত নোটিসে ১৯৩ জন বিরোধী সাংসদ (লোকসভার ১৩০, রাজ্যসভার ৬০) সই করেছিলেন। কিন্তু কোনও কক্ষেই তা বিতর্কের জন্য গৃহীত হয়নি।

পক্ষপাতিত্ব ছাড়াও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আরও কিছু সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল। তার মধ্যে অন্যতম, তাঁর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম। এছাড়াও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য, নিয়োগ প্যানেলের বৈঠকে জ্ঞানেশের নামে আপত্তি জানিয়ে রাহুল গান্ধীর দেওয়া ‘নোট অব ডিসেন্ট’, ভোট কারচুপিতে মদত এবং ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়েও আপত্তি।

মূলত পশ্চিমবঙ্গসহ যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন হতে যাচ্ছে, তার আগে ভোটার তালিকা থেকে ভুয়া নাম বাদ দিতে এসআইআর প্রক্রিয়া শুরু করে নির্বাচন কমিশন। অন্য রাজ্যগুলোতে এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধীতার কারণে পশ্চিমবঙ্গে তা নিয়ে জটিলতা তৈরি করা হয়। রাজ্যে বিজেপিসহ বিরোধীদলগুলোর অভিযোগ, ভুয়া ভোটারদের ভোটে নির্বাচিত হয় তৃণমূল। এবার যখন তা বন্ধের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন, তখন তার তীব্র বিরোধীতা শুরু করেছে মমতা।

এমন বিতর্কের মধ্যেই রাজ্যের ভোটার তালিকা থেকে প্রায় ৯১ লাখ নাম বাদ পড়েছে। যাদের মধ্যে কমপক্ষে ৬০ লাখ মৃত ভোটার। অভিযোগ রয়েছে, এসব মৃত ভোটারের ভোটও তৃণমূল নেতারা নিজেদের প্রার্থীদের দিতে বাধ্য করতো।

এই শাখার আরও খবর

৭ গোলের জয়েও আক্ষেপ বাংলাদেশের কোচের

এশিয়া কাপ অনূর্ধ্ব-২০ হকিতে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে জয় পেলেও দলের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি বাংলাদেশের কোচ মহসিন। বিশেষ করে…

ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা

বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু কার্যক্রম করা যাবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক…

ইন্দোনেশিয়ায় অবৈধ প্রবেশের সময় ৮ বাংলাদেশিসহ আটক ১৬

মালয়েশিয়া থেকে অবৈধ পথে ইন্দোনেশিয়ায় প্রবেশের সময় আট বাংলাদেশিসহ ১৬ জন অভিবাসী শ্রমিককে আটক করেছে দেশটির নৌবাহিনী। সোমবার রিয়াউ প্রদেশের দুমাই শহরের উপকূলীয় এলাকায় অভিযান…

মিটার-সংযোগ ছাড়াই গ্রাহকের নামে এলো ৬৯২ টাকার বিদ্যুৎ বিল

জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুতের নতুন মিটার স্থাপন কিংবা সংযোগ দেওয়ার আগেই এক গ্রাহকের নামে ৬৯২ টাকার বিল তৈরি হয়েছে। আগস্ট মাসের ওই বিল দেখে বিস্মিত হয়েছেন…

নেপালের সেই সুড়ঙ্গে আর কেউ বেঁচে নেই:কাদায় চাপা পড়েছে সব, ভেঙেছে ছাদও

নেপালের ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের যে সুড়ঙ্গ থেকে শুক্রবার দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছিল, সেখানে আর কেউ বেঁচে নেই বলে নিশ্চিত হয়েছেন উদ্ধারকারীরা। সুড়ঙ্গের শেষ…

আশুলিয়ায় তালাবদ্ধ ঘর থেকে নবজাতকসহ ৩ লাশ উদ্ধার

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি তালাবদ্ধ ভাড়া বাসা থেকে নবজাতকসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর চারতলা বাড়ির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au