অহিংস থেকে সহিংস আন্দোলনে শ্রমিকরা, কী ঘটতে যাচ্ছে ঢাকায়?
ওটিএন বাংলা রিপোর্ট : ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন রোববার (১ নভেম্বর) হঠাৎ সহিংস রূপ নেয়। রাজধানীর মিরপুর, সাভার-আশুলিয়া ও গাজীপুরের…
চট্টগ্রামের বাঁশখালীতে সিএনজিচালিত অটোরিকশায় ব্যানার লাগিয়ে শেখ হাসিনার দেশে ফেরার কথা জানিয়ে মাইকিং করা হয়েছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (১ নভেম্বর) বিকেলে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ওই দিন দুপুর ২টা থেকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এ প্রচার চালানো হয়। অটোরিকশাটিতে ছাত্রলীগের ব্যানারও লাগানো ছিল।
২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, অটোরিকশায় থাকা মাইকে আগে থেকে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছে। বক্তব্যে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন কথা বলা হয়। মাইকিং কর্মসূচির আয়োজক হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’-এর নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক বলেন, মাইকিংয়ের বিষয়টি তাঁর জানা নেই। খোঁজ নিয়ে এ বিষয়ে জানাবেন।
তবে কারা এ কর্মসূচির আয়োজন করেছেন এবং কারা এতে অংশ নিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে পুলিশও বিস্তারিত কোনো তথ্য জানায়নি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au