বিশ্ব

ইরানের বাকি অংশও ধ্বংস করতে হতে পারে, হুঁশিয়ারি ট্রাম্পের

  • 2:47 pm - November 06, 2026
  • পঠিত হয়েছে:৩৭ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে হয়তো ইরানের বাকি অংশ ধ্বংস করতে হতে পারে এবং তার পরবর্তী পদক্ষেপ কী হবে তা সবাই শিগগিরই জানতে পারবেন। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, প্রয়োজনে ইরানের অবশিষ্ট অংশও ধ্বংস করতে হতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপ কী হবে, তা শিগগিরই স্পষ্ট হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এসব কথা বলেন।

ট্রাম্প বলেন, ‘আমি এখন ভাবছি, এই লড়াই আরও এগিয়ে নিয়ে গিয়ে একবারেই এর চূড়ান্ত পরিণতি ঘটানো উচিত কি না। যাতে এই সমস্যা বা বিপদ আর কখনো ফিরে আসতে না পারে।’

তিনি আরও বলেন, ‘সম্ভব হলে আমি দেশটির বাকি অংশ ধ্বংস করতে চাই না। কিন্তু হয়তো শেষ পর্যন্ত আমাকে সেটাই করতে হতে পারে। আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।’

ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর দেশটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষতি কাটিয়ে ইরানের আগের অবস্থায় ফিরে যেতে অন্তত ২৫ বছর সময় লাগতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি প্রস্তাব পাঠিয়েছে বলে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ বিষয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকেরা।

জবাবে ট্রাম্প বলেন, ওয়াশিংটনের অংশগ্রহণ বা অনুমতি ছাড়া ইরান কিছুই করছে না।

ট্রাম্পের সর্বশেষ বক্তব্যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। একই সঙ্গে তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কূটনৈতিক তৎপরতা কোন দিকে এগোয়, তা নিয়েও নজর রাখছেন পর্যবেক্ষকেরা।

সূত্র: আল জাজিরা

এই শাখার আরও খবর

শ্রমিক আন্দোলনের মধ্যে আদালতে পরীমনি-কাণ্ড, কাকতালীয় নাকি পরিকল্পিত?

ভাস্কর দত্ত দেশে শ্রমিকদের আন্দোলন, বেতন-ভাতা, কর্মসংস্থান ও অর্থনৈতিক সংকট নিয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, ঠিক তখনই সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের বড় অংশের মনোযোগ কেড়ে…

বেতন বাড়ানোর আশ্বাসেও থামেনি পোশাকশ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ; বন্ধ শত শত কারখানা

বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ আরও তীব্র হয়ে উঠেছে। মাসিক ন্যূনতম মজুরি উল্লেখযোগ্য হারে বাড়ানোর দাবিতে বৃহস্পতিবার দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা…

দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের রাজনীতিতে সহিংসতার ধারাবাহিকতা

বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক ক্ষমতার পালাবদল ঘটেছে, এমনকি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দীর্ঘদিনের একটি সরকারের পতনও হয়েছে। কিন্তু রাজনৈতিক সহিংসতার চিত্রে বড় কোনো পরিবর্তন আসেনি।…

‘জয় বাংলা’ স্লোগানে ৯ শিক্ষার্থীকে টিসি, গোপালগঞ্জে কী ঘটেছিল?

ওটিএন বাংলা রিপোর্ট :  গোপালগঞ্জ সরকারি জেলা স্কুলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার ঘটনায় অষ্টম, নবম ও দশম শ্রেণির নয় শিক্ষার্থীকে ছাড়পত্র (টিসি) দিয়েছে…

ডেমোক্র্যাটদের নির্বাচনী জয়ে ধাক্কা খেল এআই খাত, নাসডাকে বড় পতন

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর দেশটির প্রযুক্তি খাতের শেয়ারবাজারে ব্যাপক দরপতন হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অবকাঠামো নির্মাণে নতুন নিয়ন্ত্রণ আরোপের আশঙ্কায়…

খাগড়াছড়িতে আগুনে পুড়ল ৯ ব্যবসাপ্রতিষ্ঠান, ক্ষতি কয়েক কোটি টাকা

খাগড়াছড়ি পৌর এলাকার কলাবাগানে ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের দোকান ও আসবাবপত্র তৈরির কারখানাসহ নয়টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। এ ঘটনায় একটি টমটম অটোরিকশাও আগুনে পুড়ে যায়। প্রাথমিকভাবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au