বিশ্ব

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি

  • 6:08 pm - April 25, 2025
  • পঠিত হয়েছে:৭৭ বার
কাশ্মীর সীমান্তে যুদ্ধ প্রস্তুতিতে ভারতীয় সেনারা।

মেলবোর্ন, ২৫ এপ্রিল— কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই, বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা (LoC) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ভারতের সেনাবাহিনীর বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানি সেনাদের পক্ষ থেকে প্রথমে ছোট অস্ত্রে গুলিবর্ষণ শুরু হয় এবং ভারতীয় বাহিনীও পাল্টা জবাব দেয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে, গত মঙ্গলবার বিকেলে পেহেলগামের বৈসারণ উপত্যকায় সশস্ত্র হামলায় ২৬ জন নিহত হন। তাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। ওই হামলার পর ভারত দাবি করে—এটি পাকিস্তান থেকে পরিচালিত একটি জঙ্গিগোষ্ঠীর কাজ। তবে পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে এবং হামলার সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে।

হামলার পরপরই ভারত একাধিক কঠোর পদক্ষেপ নেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— পাকিস্তানের সঙ্গে ছয় দশকের পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা, আটারি সীমান্ত বন্ধ, দিল্লিতে নিযুক্ত পাকিস্তানি সামরিক উপদেষ্টাদের অবাঞ্ছিত ঘোষণা, হাইকমিশনে কর্মী সংখ্যা কমিয়ে আনা এবং সব পাকিস্তানি নাগরিকের ভিসা বাতিল করে দেশত্যাগের নির্দেশ দেওয়া।

ভারত জানিয়েছে, পাকিস্তান চুক্তির আওতায় আলোচনায় আগ্রহ দেখায়নি এবং পানি ব্যবস্থাপনায় সহযোগিতা করেনি। তাছাড়া, সীমান্ত পেরিয়ে সন্ত্রাসবাদের অভিযোগও ভারতের এই সিদ্ধান্তের পেছনে বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে। ভারতের পানি সম্পদ মন্ত্রণালয় পাকিস্তানকে পাঠানো চিঠিতে বলেছে, ‘চুক্তি অনুযায়ী পারস্পরিক আস্থার ভিত্তিতে কাজ করার কথা থাকলেও, বাস্তবে পাকিস্তান নিয়মিত সীমান্তপারের সন্ত্রাসে জড়িত থেকে চুক্তির মূল উদ্দেশ্যকে ক্ষতিগ্রস্ত করেছে।’

পাল্টা প্রতিক্রিয়ায় পাকিস্তান ভারতের এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘনের শামিল বলে দাবি করেছে। ইসলামাবাদ বলেছে, ১৯৬০ সালের চুক্তি বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত হয়, যা একতরফাভাবে বাতিল করা যায় না। পাকিস্তান হুঁশিয়ারি দিয়ে জানায়, চুক্তির আওতায় তাদের প্রাপ্য পানি আটকে দিলে বা অন্যদিকে প্রবাহিত করলে, তারা তা যুদ্ধ ঘোষণার সমান বলে বিবেচনা করবে এবং জাতীয় শক্তি দিয়ে প্রতিক্রিয়া জানাবে।

সিন্ধু পানি চুক্তি ছাড়াও কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যের দিকেও প্রভাব পড়েছে। পাকিস্তান ভারতের সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ করেছে এবং পাকিস্তানে অবস্থানরত ভারতীয়দের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে। শিখ তীর্থযাত্রীদের ক্ষেত্রে অবশ্য এই সিদ্ধান্ত প্রযোজ্য নয়।

এই চলমান উত্তেজনার মধ্যে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তার মুখপাত্র স্টিফেন ডুজারিক এক বিবৃতিতে জানান, জাতিসংঘ মহাসচিব দুই দেশকে ‘সর্বোচ্চ ধৈর্য’ ধারণের আহ্বান জানিয়েছেন এবং বলেছেন, বর্তমান উত্তেজনা যেন কোনোভাবেই আরও বড় সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে সচেতন থাকতে হবে। মহাসচিব আশাবাদ ব্যক্ত করেন, ভারত ও পাকিস্তান নিজেদের সমস্যা শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান করবে।

বিশেষজ্ঞদের আশঙ্কা, পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আনা যায়, তবে দুই দেশের মধ্যে আবারও সীমান্ত সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে, যেমনটি দেখা গিয়েছিল ২০১৯ সালে। সেবার কাশ্মীরে এক আত্মঘাতী হামলার পর ভারত পাকিস্তানের বালাকোট এলাকায় বিমান হামলা চালায়। সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ মধ‌্যরা‌তে দেশে পৌঁছাবে

মেলবোর্ন, ৭ জুন- লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি কর্মীর মরদেহ দীর্ঘ প্রতীক্ষার পর দেশে ফিরছে। শনিবার (৬ জুন) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে…

ভারতের রাজনীতিতে ‘ককরোচ জনতা পার্টি’ কেন আলোচনায়?

মেলবোর্ন, ৭ জুন- ভারতের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি অদ্ভুত নামের অনলাইন আন্দোলন, ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক দল না হয়েও…

মুসলিম নারীদের আত্মবিশ্বাস বাড়াতে নিজস্ব অ্যাকটিভওয়্যার ব্র্যান্ড গড়লেন অস্ট্রেলিয়ার এক মা

মেলবোর্ন, ৭ জুন- অস্ট্রেলিয়ার দক্ষিণাঞ্চলের মারে ব্রিজ শহরের বাসিন্দা ইয়াসমিন জাম্মুল নিজের প্রয়োজন থেকেই শুরু করেছিলেন একটি ছোট উদ্যোগ। সেই উদ্যোগই এখন রূপ নিয়েছে মুসলিম…

ব্যালট সংকটে উত্তাল দক্ষিণ কোরিয়া, পুনর্নির্বাচনের দাবিতে রাস্তায় হাজারো মানুষ

মেলবোর্ন, ৬ জুন- দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে ব্যালটপত্র সংকটের ঘটনায় দেশজুড়ে তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে। ভোটগ্রহণে অনিয়ম ও ভোটাধিকার ক্ষুণ্ন হওয়ার অভিযোগ…

পরমাণু শক্তিধর রাষ্ট্র হওয়ার দ্বারপ্রান্তে ইরান

মেলবোর্ন, ৬ জুন-  ইরান নিজেকে আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণা করার একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে এবং দেশটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটানোর সক্ষমতা অর্জন…

দিল্লির হোটেল অগ্নিকাণ্ডে ২১ প্রাণহানি, অবহেলার অভিযোগে গ্রেফতার রাঁধুনি

মেলবোর্ন, ৬ জুন-  ভারতের রাজধানী দিল্লির একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগে হোটেলের রাঁধুনি কেশব নেগিকে গ্রেফতার করেছে পুলিশ। মর্মান্তিক এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au