বিশ্ব

যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই মস্কোতে গাড়িবোমা হামলা, শীর্ষ রুশ জেনারেল নিহত

  • 1:17 am - April 26, 2025
  • পঠিত হয়েছে:১৬৯ বার

মেলবোর্ন, ২৫ এপ্রিল— যুদ্ধ বন্ধের আলোচনার মধ্যেই রাশিয়ার রাজধানী মস্কোর অদূরে গাড়ি বোমা হামলায় সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ইয়ারোস্লাভ মস্কালিক নিহত হয়েছেন। রাশিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের মেইন অপারেশনস ডিরেক্টোরেটের ডেপুটি প্রধান ছিলেন তিনি।

শুক্রবার (২৫ এপ্রিল) মস্কোর পূর্বে বালাশিখা শহরে এই বোমা হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ মস্কোয় পৌঁছেছেন। তার এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটল।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, কে বা কোন গোষ্ঠী এই হামলার পেছনে রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।

রুশ গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পার্ক করা একটি গাড়িতে বোমা পুঁতে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দা মস্কালিক সেখানে হেঁটে যাওয়ার সময় দূর থেকে বোমাটি বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা।

ইজভেস্তিয়া পত্রিকা প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে পার্ক করা গাড়ির পাশ দিয়ে এক ব্যক্তি হেঁটে যাচ্ছেন। এরপরই বিস্ফোরণে গাড়ির টুকরো কয়েক মিটার উঁচুতে উঠে যায়। এই হামলায় আরও একজন নিহত হয়েছেন।

মেজর জেনারেল মস্কালিক রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সদস্য ছিলেন। ২০১৫ সালের অক্টোবরে জার্মানি, রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের নর্ম্যান্ডি ফরম্যাট বৈঠকে তিনি রাশিয়ান প্রতিনিধিদলের সদস্য ছিলেন। ওই বৈঠকের লক্ষ্য ছিল ২০১৪ সালে শুরু হওয়া ইউক্রেন-রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে যুদ্ধ বন্ধে মিনস্ক চুক্তি বাস্তবায়ন তদারকি করা।

ক্রেমলিনের ওয়েবসাইট অনুযায়ী, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ ও ক্রেমলিনের সহকারী ইউরি উশাকভের পাশাপাশি মস্কালিক সেনাবাহিনীর জেনারেল স্টাফের পক্ষে ওই আলোচনায় অংশ নিয়েছিলেন।

গত ডিসেম্বরে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ একটি ইলেকট্রিক স্কুটারে বোমা লাগিয়ে লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভকে হত্যা করেছিল। কিরিলভকে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে রাসায়নিক অস্ত্র ব্যবহারের জন্য দায়ী করা হয়েছিল। মস্কালিকের হত্যাকাণ্ডের বিষয়ে এসবিইউ এখনও কোনও প্রতিক্রিয়া জানায়নি।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকজন উচ্চপদস্থ রাশিয়ান সামরিক কর্মকর্তাকে লক্ষ্য করে হামলা হয়েছে। মস্কো এসব হামলার জন্য কিয়েভকে দায়ী করে আসছে।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au