বিশ্ব

পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় মুখোমুখি ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কি: সম্ভাব্য শান্তি আলোচনার ইঙ্গিত

  • 10:19 am - April 27, 2025
  • পঠিত হয়েছে:১১৭ বার
বিতর্কিত হোয়াইট হাউস বৈঠকের পর পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রথমবারের মতো মুখোমুখি সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি:Truth Social

মেলবোর্ন, ২৭ এপ্রিল- (ওটিএন বাংলা): ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেব্রুয়ারির বিতর্কিত হোয়াইট হাউস বৈঠকের পর পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রথমবারের মতো মুখোমুখি সাক্ষাৎ করেছেন। শনিবার সেন্ট পিটার্স ব্যাসিলিকায় প্রায় ১৫ মিনিটের একান্ত আলোচনায় মিলিত হন তাঁরা। জেলেনস্কির দপ্তর থেকে প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, দুই নেতা ঘনিষ্ঠভাবে আলোচনা করছেন, যার ব্যাকড্রপে ছিল পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় জমায়েত হওয়া হাজারো শোকসন্তপ্ত মানুষ।

হোয়াইট হাউস এ বৈঠককে “ফলপ্রসু” বলে বর্ণনা করেছে, আর প্রেসিডেন্ট জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম X-এ লেখেন, “আমরা একান্তে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের জনগণের জীবন রক্ষা, পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তি—এটাই আমাদের লক্ষ্য। এই প্রতীকী সাক্ষাৎ ইতিহাসের অংশ হতে পারে, যদি আমরা যৌথ ফলাফল অর্জন করতে পারি।”

জেলেনস্কির কার্যালয় আরও জানিয়েছে, দুই নেতার মধ্যে একই দিন পরে আরও একটি বৈঠকের পরিকল্পনা করা হয়েছিল, তবে সেটি আদৌ হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এরপর ট্রাম্প রোম ত্যাগ করলে তাঁর Truth Social অ্যাকাউন্ট থেকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কড়া ভাষায় সমালোচনা করে একটি পোস্ট প্রকাশ করা হয়। পোস্টে ট্রাম্প লেখেন, “পুতিনের কোনো কারণ ছিল না বিগত কয়েক দিনে বেসামরিক এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার। এটা ভাবতে বাধ্য করে যে তিনি আসলে যুদ্ধ থামাতে চান না।”

তিনি আরও বলেন, “প্রচুর মানুষ মারা যাচ্ছে!!! তাঁকে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে—ব্যাংকিং বা সেকেন্ডারি নিষেধাজ্ঞার মাধ্যমে? ”

ট্রাম্প পরবর্তীতে Truth Social-এ জেলেনস্কির সঙ্গে তাঁর বৈঠকের ছবি প্রকাশ করেন। ইতালির রোমে পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর বিশ্বের বিভিন্ন দেশের নেতারা সেখানে জড়ো হয়েছেন। ট্রাম্প-জেলেনস্কির এ সাক্ষাৎ ছিল আগের বিতর্কিত বৈঠকের সম্পূর্ণ বিপরীত—যেখানে হোয়াইট হাউসে দুই নেতা এবং মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্য বিবাদে জড়িয়ে পড়েন এবং একটি খনিজ সম্পদ বিষয়ক চুক্তি সই হওয়ার আগেই আলোচনা ভেস্তে যায়।

ওয়াশিংটনে অনুষ্ঠিত সেই বৈঠকে ট্রাম্প বলেছিলেন, ইউক্রেনের হাতে রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ার “কার্ড” নেই। তখন ভ্যান্স অভিযোগ করেছিলেন, জেলেনস্কি যুক্তরাষ্ট্র থেকে পাওয়া সহায়তার যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করছেন না।

বর্তমান মার্কিন নেতৃত্বাধীন শান্তি উদ্যোগে কিয়েভ ও মস্কোর মধ্যে সংঘাতের ফ্রন্টলাইন যেখানে আছে সেখানে স্থিতিশীল করে রাখা এবং ক্রিমিয়াকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত আছে। যদিও জেলেনস্কি এমন শর্তকে বরাবরই “অগ্রহণযোগ্য” বলে উল্লেখ করেছেন।

শনিবার, জেলেনস্কির কার্যালয় তাঁর ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথোপকথনের একটি ছবিও প্রকাশ করেছে।

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় উপস্থিত ছিলেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরিও, যিনি বলেন, “সবাই শান্তি চায়—এটা খুব গুরুত্বপূর্ণ। প্রেসিডেন্ট ট্রাম্পের এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে যে তিনি কী সিদ্ধান্ত নেবেন। আমাদের সকলেরই এই যুদ্ধের অবসান চাওয়া উচিত—এটি শুধুই শক্তি, আশা এবং প্রাণের অপচয়।”

সূত্র: ABC News- রিলি স্টুয়ার্ট এবং ইউরোপ ব্যুরো প্রধান মাজো ফোর্ড, ভ্যাটিকান সিটি, এবং ডোনাল্ড ট্রাম্প Truth Social

এই শাখার আরও খবর

বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যা, যুবককে পেটাল কারা?

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে বিটিসিএল কার্যালয়ের…

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির অতীত শাসনামল ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে রুমিন…

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au