বিশ্ব

পাকিস্তানে ঢোকার সময় ৫৪ ‘আফগান জঙ্গি’কে হত্যা

  • 4:40 am - April 28, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার

মেলবোর্ন, ২৭ এপ্রিল- পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানে আফগান সীমান্তের কাছে সংঘর্ষে ৫৪ জন নিহত হয়েছেন। রবিবার দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র এই তথ্য জানিয়েছে। নিহতরা জঙ্গি সংগঠন পাকিস্তানি তালেবানের (টিটিপি) সদস্য বলে দাবি করা হয়েছে।

সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, “আফগানিস্তান থেকে দেশে প্রবেশের চেষ্টা করা সন্ত্রাসীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ৫৪ জন সন্ত্রাসী নিহত হয়।”

সেনাবাহিনী সরাসরি কাউকে দায়ী না করলেও জানিয়েছে, এই সন্ত্রাসীরা তাদের ‘বিদেশি প্রভুদের’ নির্দেশে পাকিস্তানে বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে এসেছিল।

উত্তর ওয়াজিরিস্তানে একসময় পাকিস্তানি তালেবানদের ঘাঁটি ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অনুপ্রবেশের চেষ্টা এমন সময় হয়েছে যখন ভারতের পক্ষ থেকে পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলা হচ্ছে। বলা হচ্ছে, কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলায় পাকিস্তান জড়িত।

পাকিস্তানে সম্প্রতি জঙ্গি হামলা বেড়েছে। বেশিরভাগের জন্য টিটিপিকে দায়ী করা হয়। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর বহু টিটিপি সদস্য আফগানিস্তানে আশ্রয় নেয়।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাতার রবিবার সংবাদমাধ্যমকে বলেন, নয়াদিল্লি পাকিস্তানকে দোষারোপ করছে যাতে পশ্চিম সীমান্তে আমাদের সেনারা মনোযোগ ঠিক রাখতে না পারে।

এই শাখার আরও খবর

নেপাল পালানোর পথে গ্রেপ্তার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান

মেলবোর্ন,  ৯ জুন-  পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা কেন্দ্রকে ঘিরে বহুল আলোচিত তৃণমূল কংগ্রেস নেতা জাহাঙ্গীর খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নেপালে পালানোর চেষ্টা করার…

বাংলাদেশে হিন্দুদের ওপর হামলা নিয়ে উদ্বেগ, মুখ খুললেন ভারতীয় অভিনেতা মনোজ যোশী

মেলবোর্ন,  ৮ জুন- বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের জনপ্রিয় অভিনেতা মনোজ যোশী। দেশটির বিভিন্ন এলাকায় হিন্দুদের ওপর হামলা ও সহিংসতার…

নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের আহ্বান ভারতের

মেলবোর্ন,  ৮ জুন- মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের অবিলম্বে দেশ ত্যাগের আহ্বান জানিয়েছে ভারত সরকার। ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস…

তৃণমূলে নতুন সংকট, রাজ্যসভা থেকে পদত্যাগ করলেন সুখেন্দুশেখর

মেলবোর্ন,  ৮ জুন- ভারতের পশ্চিমবঙ্গের সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে নতুন করে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। দলের রাজ্যসভার সদস্য সুখেন্দুশেখর রায় তৃণমূলের সদস্যপদ থেকে পদত্যাগের…

ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৩, আহত ৫; বহাল সুনামি সতর্কতা

মেলবোর্ন, ৮ জুন- ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হয়েছেন…

নতুন করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা, কি ঘটছে মধ্যপ্রাচ্যে?

মেলবোর্ন, ৮ জুন- মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে আবারও ইসরায়েলের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au