বিশ্ব

ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা পুতিনের

  • 1:02 am - April 29, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার

মেলবোর্ন, ২৮ এপ্রিল— ইউক্রেনে তিন দিনের জন্য সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৮ মে থেকে শুরু হয়ে ১১ মে পর্যন্ত এই যুদ্ধবিরতি চলবে বলে একটি টেলিগ্রাম বার্তায় জানিয়েছে ক্রেমলিন।

সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে আরও বলা হয়, রাশিয়া যুদ্ধবিরতির ঘোষণা দিলেও এখনো ওই এটার বিষয়ে ইউক্রেনের তরফ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।

২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর দুই পক্ষেরই হাজার হাজার সৈন্য ও বেসামরিক মানুষের প্রাণহানি হয়েছে।

সম্প্রতি এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা শুরু করেন দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব তাড়াতাড়ি একটি চুক্তি হতে পারে বলে তিনি কয়েকদিন আগে আভাস দিয়েছিলেন। যদিও চুক্তির বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।

এর আগে ১৯ এপ্রিল ইস্টার উপলক্ষ্যে ৩০ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ভ্লাদিমির পুতিন। যদিও সেটি লঙ্ঘনের জন্য দুই দেশই পরস্পরকে দায়ী করেছিল।

এই শাখার আরও খবর

মধ্যপ্রাচ্যের কোন কোন দেশের পরমাণু কর্মসূচি রয়েছে, সেগুলো কীভাবে গড়ে উঠেছে

মেলবোর্ন, ২৪ জুলাই: যুক্তরাষ্ট্র ও সৌদি আরব ৩০ বছর মেয়াদি একটি পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছে। এর মাধ্যমে ওয়াশিংটন উপসাগরীয় দেশটিকে পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে সহায়তা…

রাষ্ট্রপতির পদত্যাগে সাংবিধানিক প্রক্রিয়া শুরু, দায়িত্বে স্পিকার

মেলবোর্ন, ২৪ জুলাই: বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। সংবিধান অনুযায়ী তাঁর পদত্যাগপত্র গ্রহণের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হাফিজ…

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তা ও মানসিক চাপে এ পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে ১২ জন…

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল সিজেপি, বৈঠকে যে সিদ্ধান্ত এলো

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা…

মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে কেন দ্বন্দ্বে জড়িয়েছেন বুরকিনা ফাসোর তরুণ নেতা ইব্রাহিম ত্রাওরে

মেলবোর্ন, ২৪ জুলাই: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তী নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে একসময় দেশটির প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন পেয়েছিলেন। তবে এখন সেই সম্পর্ক দ্রুত…

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি উদযাপনে প্রস্তুত ডারউইন

মেলবোর্ন, ২৪ জুলাই: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনের গ্রে কমিউনিটি হলে আগামী শনিবার (২৫ জুলাই) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au