ফোনে ডেকে নেওয়ার পর নিখোঁজ, পরদিন বাঁশের মাচায় মিলল মরদেহ
মেলবোর্ন, ২৪ জুলাই: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ এলাকায় সামিরুল শাহ (৬০) নামে এক চা বিক্রেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শরীর ও…
মেলবোর্ন, ২৯ এপ্রিল— ভারত যেকোনো সময় সামরিক আগ্রাসন চালাতে পারে বলে আশঙ্কা করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার একথা বলেছেন তিনি।
“আমরা বাহিনীর শক্তি বাড়িয়েছি। কারণ এখন যেকোন সময় আক্রমণ হতে পারে। এই পরিস্থিতিতে কিছু কৌশলগত সিদ্ধান্ত নিতে হয়েছে,” ইসলামাবাদে নিজ অফিসে রয়টার্সকে বলেন তিনি।
কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় পাকিস্তান একটি প্রধান ভূমিকা পালন করেছে এমন সন্দেহে দেশটির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। নয়া দিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করার পাশাপাশি পাকিস্তানিদের ভিসা দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এর পাল্টায় ১৯৭২ সালের সিমলা চুক্তি স্থগিতসহ ভারতের সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।
পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী আসিফ বলেন, পাকিস্তানের সামরিক বাহিনী সরকারকে ভারতের সম্ভাব্য আগ্রাসনের বিষয়ে অবহিত করেছে।
তবে কেন তিনি আগ্রাসন আসন্ন মনে করছেন সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
আসিফ বলেন, পাকিস্তান সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। দেশের অস্তিত্বের ওপর সরাসরি হুমকিতে পড়লে, তখনই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে।
কাশ্মীরে হামলার পর সন্ত্রাসীদের খোঁজে বড়সড় তল্লাশি অভিযান শুরু করে ভারত। অভিযানে দুইজনকে পাকিস্তানি হিসেবে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ইসলামাবাদ যেকোনো সংশ্লিষ্টতা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।
সোমবার ভারত সরকার ‘উস্কানিমূলক’ কনটেন্টের অভিযোগে পাকিস্তানের এক ডজনের বেশি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ হওয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন, সামা টিভি, এআরওয়াই নিউজ, বল নিউজ, রাফতার, জিও নিউজ এবং শুনো নিউজের মতো প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল। বিবিসিকেও সতর্ক করেছে নয়া দিল্লি।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au