লিড নিউজ

কানাডায় নির্বাচনে ‘ট্রাম্পবিরোধী’ মার্ক কার্নির দলের জয়

  • 7:07 pm - April 29, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার

মেলবোর্ন, ২৯ এপ্রিল— উত্তর আমেরিকার দেশ কানাডার ৪৫তম জাতীয় নির্বাচনে জয় লাভ করেছে প্রধানমন্ত্রী মার্ক কার্নির দল লিবারেল পার্টি। এ নিয়ে ফেডারেল নির্বাচনে কনজারভেটিভ পার্টিকে হারিয়ে টানা চতুর্থবারের মতো জয় পেল দলটি।

মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জয় লাভের পর তিনি তার সমর্থকদের উদ্দেশে বলেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আমাদেরকে বিভক্ত করার চেষ্টা করছেন যাতে আমেরিকা আমাদের দখল করতে পারে। কিন্তু এটা কখনোই ঘটবে না।”

তিনি তার বক্তব্যে উল্লেখ করেন, সামনে অনেক চ্যালেন্স থাকলেও কানাডাবাসীর ওপর তার বিশ্বাস আছে।

দলের জয়ের পর সমর্থকদের উল্লাস।

“কারণ কানাডা কেবল একটি জাতি না, এর চেয়েও বেশি কিছু। আমরা একসাথে আছি এবং সবসময় একটি ফেডারেশন হিসেবে থাকবে। আমরা নিখুঁত নই, তবে ভালোর জন্য চেষ্টা করি।”

তিনি আরও বলেন, কানাডার শক্তি আমাদের ঐক্য এবং একসাথে কাজ করার মানসিকতায় নিহিত।

চলতি বছরের জানুয়ারিতে প্রধানমন্ত্রী ও লিবারেল পার্টির পদ থেকে সরে দাঁড়ান জাস্টিন ট্রুডো।

এরপরই তার স্থলাভিষিক্ত হন ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের সাবেক গভর্নর মার্ক কার্নি।

সেই সঙ্গে এবারই প্রথমবারের মতো কোনো নির্বাচনে জয়ী হলেন মি. কার্নি।

জয়ের পর উচ্ছ্বসিত মার্ক কার্নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক ও কানাডাকে দখল তথা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্ত করার ইচ্ছা নির্বাচনের আগে দেশটিতে প্রধান বিষয় হয়ে উঠেছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ এবং ভূখণ্ড দখলের হুমকির মধ্যে জাতীয় নির্বাচনে জয় পেল দেশটির ক্ষমতাসীন দল।

অর্থনীতিবিদ পেশাজীবী হিসেবে দীর্ঘদিন কাজ করা কার্নি নির্বাচনে নিজেকে ট্রাম্পের চাপের মুখে কানাডার স্বার্থ রক্ষাকারী নেতা হিসেবে উপস্থাপন করেছিরেন।

মার্ক কার্নি পূর্বে ব্যাংক অব কানাডা ও ব্যাংক অব ইংল্যান্ডের গভর্নর ছিলেন এবং সম্প্রতি রাজনীতিতে সক্রিয় হয়েছেন এবং লিবারেলদের মধ্যমপন্থি অবস্থানকে সামনে এনে নেতৃত্ব দিচ্ছেন। নির্বাচনের সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান ট্রেড ট্যারিফ, শুল্ক বৃদ্ধি এবং কৌশলগত হুমকি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠে।

এই শাখার আরও খবর

বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যা, যুবককে পেটাল কারা?

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে বিটিসিএল কার্যালয়ের…

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির অতীত শাসনামল ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে রুমিন…

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au