বিশ্ব

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ৭০

  • 5:45 am - April 30, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার

মেলবোর্ন, ৩০ এপ্রিল—ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের দুই দিন পর আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। এই বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত ও ১ হাজার ২০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় দুপুরে ইরানের দক্ষিণে শাহীদ রাজায়ি বন্দরে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দুই দিনের বেশি সময়ে চেষ্টার পর সোমবার দুপুরের দিকে আগুন পুরোপির নিয়ন্ত্রণে এসেছে।

হরমোজগান প্রদেশের গভর্নরের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, বিস্ফোরণের পর বন্দর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এসব ধ্বংসস্তূপ অপসারণে দুই সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

হরমুজ প্রণালীর নিকটবর্তী বন্দরটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। এ প্রণালির মধ্য দিয়েই বৈশ্বিক তেল সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

ভয়াবহ এই বিস্ফোরণের কারণ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিস্ফোরণের কারণ নিশ্চিত হওয়া যায়নি। তবে বন্দরের কাস্টমস দফতর থেকে জানানো হয়েছে, সম্ভবত বিপজ্জনক রাসায়নিক পদার্থ রাখা একটি গুদামের আগুন থেকে বিস্ফোরণ ঘটেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী এসকানদার মোমেনির বরাত দিয়ে ইরানের আইএসএনএ সংবাদ সংস্থা জানায়, শাহীদ রাজায়িতে আগুন নিয়ন্ত্রণে জাতীয় অভিযান শেষ হয়েছে। অগ্নিনির্বাপণের ব্যবস্থাপনা তাদের কাজ সমাপ্ত ঘোষণা করেছে।

সোমবার ঘটনাস্থল পরিদর্শনকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, বিস্ফোরণে আহত ১২০ জন এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় দায়ী ব্যক্তিদের শনাক্ত করে তলব করা হয়েছে। বিস্ফোরণটি নিরাপত্তাবিধি লঙ্ঘন ও গাফিলতির কারণে ঘটেছে।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au