লিড নিউজ

সীমান্তে যুদ্ধ প্রস্তুতির মহড়া, শক্তি পরীক্ষা পাকিস্তানের

  • 7:20 am - May 02, 2025
  • পঠিত হয়েছে:১৩৭ বার

মেলবোর্ন, ০২ মে- ভারতের সঙ্গে উত্তেজনার মধ্যে পাকিস্তান সেনাবাহিনী পূর্ণমাত্রার সামরিক মহড়া চালিয়েছে, যেখানে তারা তাদের যুদ্ধ প্রস্তুতি এবং আধুনিক অস্ত্রশস্ত্র প্রদর্শন করেছে।

বৃহস্পতিবার ভারতের সঙ্গে নিয়ন্ত্রণ রেখার কাছে এই মহড়া চালানো হয়।

পাকিস্তানের জাতীয় দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে লিখেছে, এই মহড়ায় তাজা গোলাবারুদের ব্যবহার করা হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল শত্রুর যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তুলে ধরা।

বিভিন্ন ইউনিটের অফিসার ও সৈনিকরা মহড়ায় অংশ নেন, যেখানে তারা উচ্চমাত্রার কৌশলগত দক্ষতা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের সরঞ্জাম প্রদর্শন করেন।

মহড়ার আগের দিন, বুধবার, পাকিস্তান সেনাবাহিনী পাল্টা ব্যবস্থা নেয়। কিয়ানি ও মান্ডাল সেক্টরে নিয়ন্ত্রণ রেখা পার হয়ে তারা ভারতীয় একটি চৌকি ধ্বংস করে। এর জবাবে এই পদক্ষেপ নেয়া হয়, কারণ ওই দিক থেকে বিনা উসকানিতে ছোট অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয়েছিল।

নিরাপত্তা কর্মকর্তারা জানান, এই পাল্টা হামলায় শত্রুর অবস্থানগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে, যার মধ্যে ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের চাকপুত্রা পোস্টও রয়েছে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিক কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন ভারতীয় পর্যটকের প্রাণহানির পর পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে উত্তেজনা বেড়েছে। ভারত এই ঘটনায় পাকিস্তানকে দায়ী করেছে। দেশটির প্রধানমন্ত্রী তার সশস্ত্র বাহিনীকে যে কোনো সন্ত্রাসী হামলার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার ‘স্বাধীনতা’ দিয়েছেন।

ভারত ও পাকিস্তান প্রতিক্রিয়ায় নানা কূটনৈতিক এবং কৌশলগত পদক্ষেপ নিচ্ছে। ভারত সিন্ধ নতুর পানি চুক্তি স্থগিত করেছে, পাকিস্তানিদের ভিসা বাতিল করেছে এবং ওয়াঘা-আটারি সীমান্ত বন্ধ করে দিয়েছে।

পাকিস্তান পাল্টা জবাবে ভারতীয় কূটনীতিকদের বহিষ্কার করেছে, শিমলা চুক্তি স্থগিত করার হুমকি দিয়েছে, ভারতীয় নাগরিকদের ভিসা (শিখ তীর্থযাত্রী ব্যতীত) স্থগিত করেছে এবং তাদের দিক থেকে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে।

দুই দেশই অন্য দেশের উড়োজাহাজের জন্য তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে।

তবে ইসলামাবাদ পাহালগাম হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে এবং একটি স্বচ্ছ তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী বুধবার বলেছেন, তাদের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে ভারত ৩৬ ঘণ্টার মধ্যে তাদের মাটিতে হামলা করতে যাচ্ছে।

যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গে কথা বলেছে। তারা শান্তি বজায় রাখার পরামর্শ দিয়েছে।

এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে সেনা সূত্রের বরাত দিয়ে লেখা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে মোকাবিলার জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং উসকানির জবাবে কঠোর প্রতিক্রিয়া জানাবে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au