বিশ্ব

গাজায় হামলা আরও বাড়ানোর পরিকল্পনা অনুমোদন ইসরায়েলি মন্ত্রিসভার

  • 10:14 pm - May 05, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার

মেলবোর্ন, ০৫ মে— ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে পুরোপুরি পরাস্ত করতে গাজায় ধাপে ধাপে সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে ইসরায়েলি নিরাপত্তা ক্যাবিনেট।

বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তির বরাতে ইসরায়েলি সম্প্রচারমাধ্যম ক্যান এই খবর সোমবার (৫ মে) প্রচার করেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ও বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল যামির বলেছেন, গাজায় সামরিক অভিযান বৃদ্ধির জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ইতোমধ্যে সংরক্ষিত বাহিনীর (রিজার্ভ ফোর্সেস) হাজার হাজার সদস্যকে ফোন করে তলব করা হয়েছে।

বেন গুরিয়ন বিমানবন্দরের কাছে হুথি বিদ্রোহীদের ছোঁড়া ক্ষেপণাস্ত্র আঘাতের কয়েকঘণ্টা পর, রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানান, গাজায় যুদ্ধের পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে নিরাপত্তা ক্যাবিনেটের বৈঠক ডেকেছেন তিনি।

পৃথক এক বক্তব্যে সেনাবাহিনীর উদ্দেশে যামির বলেছেন, জিম্মিদের ফিরিয়ে আনতে এবং হামাসকে পরাজিত করতে আমরা সামরিক চাপ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছি।

প্রায় ১৫ মাস সংঘর্ষের পর, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গৃহীত যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হলে, ১৯ জানুয়ারি থেকে সাময়িকভাবে হানাহানি বন্ধ হয়। তবে মাস দুয়েকের মধ্যে এই চুক্তি ভেঙে হামলা শুরু করে ইসরায়েল। তাদের অভিযোগ, চুক্তির শর্ত ভঙ্গ করেছে হামাস।

ইসরায়েলি অভিযানে গাজা প্রায় ধ্বংস। ছবি বিবিসি

গতকালের সভায়, নিরাপত্তা মন্ত্রিসভা গাজায় মানবিক সহায়তা বিতরণে একটি নতুন পরিকল্পনাও অনুমোদন দিয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ইয়ানেট নিউজ। তবে এই পরিকল্পনা কবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহ প্রবেশেও প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে ইসরায়েল। তাদের অভিযোগ, বেসামরিকদের জন্য প্রেরিত ত্রাণসামগ্রী হামাসের সদস্যরা ছিনিয়ে নিয়ে নিজেদের শক্তিশালী করছে।

মার্চ থেকে এই প্রতিবন্ধকতা দিয়ে রেখেছে তেল আবিব। এটি তুলে নেওয়ার জন্য তাদের ওপর আন্তর্জাতিক চাপ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। গাজার প্রায় এক তৃতীয়াংশ এলাকা এখন ইসরায়েলি বাহিনীর দখলে রয়েছে।

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতাকে কেন ঐতিহাসিক সাফল্য হিসেবে দেখছে ইরান?

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন সমঝোতা স্মারককে ঘিরে ইরানের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। একদিকে দেশটির শীর্ষ নেতৃত্ব এই চুক্তিকে প্রতিরোধের সাফল্য এবং…

ছাড়পত্র পেয়েও কেন দিল্লি থেকে ফিরে গেলেন উপদেষ্টা জাহেদ উর রহমান

মেলবোর্ন, ১৭ জুন- বাংলাদেশের প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকার পর ভারতে…

হ্যাটট্রিকের পর বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার কাতারে মেসি

মেলবোর্ন, ১৭ জুন- ফিফা বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিলেন লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় যৌথভাবে…

ইরান চুক্তির খবরে উদ্বিগ্ন ইসরায়েল, ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়ছে নেতানিয়াহুর

মেলবোর্ন, ১৭ জুন- ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সমঝোতা চুক্তিকে কেন্দ্র করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে মতপার্থক্য ক্রমেই স্পষ্ট হয়ে…

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির খবরে ইসরায়েল থেকে জ্বালানি বিমান সরাচ্ছে যুক্তরাষ্ট্র

মেলবোর্ন, ১৭ জুন- যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধবিরতি ও সমঝোতা চুক্তির অগ্রগতির খবরের মধ্যেই ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ন থেকে মার্কিন সামরিক জ্বালানি…

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au